সর্বশেষ

এক অভিন্ন রাজনীতির মাইল ফলক তৈরি করবেন নড়াইল-১আসনের স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক বিএম নাগিব হোসেন

আল শাহরিয়ার বাবুল খান

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এবার এক অভিন্ন রাজনীতির মাইল ফলক তৈরি করবেন নড়াইল-১ আসনের গণমানুষের নেতা অধ্যাপক বিএম নাগিব হোসেন।ঐক্যবদ্ধব রাজনৈতিক ধারার সূচনা তৈরি করতে এবং একটি যুগান্তকারী পরিবর্তন আনতে আগ্রহী, যা একটি গুরুত্বপূর্ণ ও স্মরণীয় মাইল ফলক হিসেবে কাজ করবে অর্থাৎ ঐতিহাসিক দৃষ্টান্ত স্মরণীয় স্থাপনের মাধ্যমে স্বতন্ত্র প্রার্থী হিসেবে এক অভিন্ন রাজনীতির সমীকরণ বদলে দিয়ে জনগণকে একটা নতুন চমক উপহার দিবেন।এই অকুতোভয় যোদ্ধা অর্থাৎ গণমানুষের নেতা অধ্যাপক বিএম নাগিব হোসেন নড়াইল-১আসনের বিএনপি সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পাশে থেকে একটা বটবৃক্ষের তলাবিহীন ঝুড়ির মত ছায়া সঙ্গী হিসেবে কান্ডারীর ন্যায় হাল ধরে সকলকে নিয়ে এগিয়ে চলেছেন।তার এই অভূতপূর্ব সাফল্য ও রাজনীতির অগ্রগতী যেন নড়াইল-১আসনের বিএনপি সহ সাধারণ ভোটারদের কাছে অধ্যাপক বিএম নাগিব হোসেন জনপ্রিয় ব্যক্তি হিসেবে অনুপ্রেরণায় যথেষ্ট ভূয়সী প্রশংসায় পরিনত হয়েছেন।

যে কারণে নড়াইল-১ আসনের কালিয়া উপজেলা বিএনপির সভাপতি সরদার আনোয়ার হোসেন ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সেলিম রেজা ইউসুফ এবং অঙ্গসংগঠনের নেতাকর্মী সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ জননেতা অধ্যাপক বিএম নাগিব হোসেনের প্রতি আস্থা,শ্রদ্ধাশীল ও বিশ্বাস রেখে কাজ করে যাচ্ছেন।তিনি বিএনপি থেকে মনোনয়ন না পেলেও নড়াইল-১(নড়াইল সদর থানার একাংশ,কালিয়া উপজেলা ও নড়াগাতী থানা)আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনী মাঠে জনগণকে নিয়ে এক অভিন্ন রাজনীতির সমীকরণ তৈরি করেছেন গণমানুষের নেতা অধ্যাপক বিএম নাগিব হোসেন।

যার নাম বলতে গেলে হৃদয়বিদারক অশ্রু জ্বলে ভেসে ওঠে নড়াইলের এক কিংবদন্তি শ্রমিক নেতা বিএম বাকির হোসেন এর নাম।যাকে আওয়ামী দুঃশাসন আমলে প্রথম জেলখানায় নির্যাতন করে মেরে ফেলা হয়।কারণ তিনি ছিলেন জিয়া পরিবারের প্রখ্যাত বিশ্বস্ত এক হাতিয়ার।পেশা দায়িত্ব আর মানব সেবাই ছিল তার একমাত্র ব্রত।দলের দায়িত্ব পালনে তিনি ছিলেন ঈর্ষান্বীয় সাফল্যের অধিকারী।

অধ্যাপক বিএম নাগিব হোসেন এর বড় ভাই প্রখ্যাত শ্রমিক নেতা বিএম বাকির হোসেন এর আদর্শ অনুস্মরণ করে নড়াইল-১ আসনের অবহেলিত, লাঞ্ছিত,অনুন্নত নড়াইলকে উন্নত করার লক্ষ্যে একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে মানুষকে সঙ্গে নিয়ে আগামী দিনে নড়াইল-১ আসনের জনগণকে একটি ডিজিটাল মডেল নড়াইল উপহার দিবেন বলে তিনি এই প্রত্যয় ব্যক্ত করেছেন।

অধ্যাপক বিএম নাগিব হোসেন বলেন প্রবল দায়িত্ব,সততা,যোগ্যতা, মেধা-মনন,বুদ্ধিমত্তা,সঠিক ও সুষ্ঠু নেতৃত্ব দিতে পারলে একটি দেশ ও জাতি সাফল্যের দারপ্রান্তে পৌঁছায়ে যায়।তদ্রূপ মানবিকতা,মানবিক মূল্যবোধ,দায়িত্ব ও কর্তব্য পালনে কঠোর ও অবিচল থাকলে কর্মজীবনের প্রতিটি ক্ষেত্রে অভূতপূর্ব সাফল্য যে পাওয়া যায় তারই উৎকৃষ্ট প্রমাণ রেখে গেছেন প্রয়াত শ্রমিক নেতা বিএম বাকির হোসেন। তেমনি একজন দেশ-মাটি ও বিএনপির নির্ভীক সৈনিক ছিলেন বিএম বাকির হোসেন।বিএম বাকির হোসেন ছিলেন নির্ভীক,দুঃসাহসিক, ন্যায়পরায়ণ,নীতিবান, সাহসী ও দক্ষ সৈনিক।এক কথাই বিএম বাকির হোসেন ছিলেন আপোষহীন অন্যায় ও ষড়যন্ত্রকারীর দুষমন।

বাউফলে ধুলিয়া স্কুল এন্ড কলেজে শিক্ষক ও এডহক কমিটিতে অনিয়ম দূর্নীতির অভিযোগ

জননন্দিত নেতা অধ্যাপক বিএম নাগিব হোসেনকে প্রশ্ন করা হলে,(আপনি কি স্বতন্ত্র প্রার্থী হিসেবে টিকে থাকবেন তো বা কারোর সঙ্গে আপোষ করবেন কি?)
এমন প্রশ্নের জবাবে তিনি এই প্রতিবেদককে বলেন, আমি প্রখ্যাত শ্রমিক নেতা বিএম বাকির হোসেন এর ছোট ভাই।আমি কোন ছাগল,গরু না বা অন্য কোন ব্যক্তির মত না,যে কারোর চাপে,ভয়ে ও কারোর সাথে অর্থের বিনিময়ে আমার আত্মসম্মান ও ভাইয়ের আদর্শকে বিসর্জন দিয়ে নেতাকর্মীদের সাথে ওয়াদা ভঙ্গ করে এমন কাজ আমি কখনই করবো না,এটার পশ্নই আসে না।আমার ভাই প্রয়াত শ্রমিক নেতা কখনও দলের ব্যাপারে করোর সাথে আপোষ করেননি এবং আমিও তা করবো না।আমি আমার নীতি,আদর্শ ও প্রতিজ্ঞাবদ্ধ কখনোই নষ্ট করবো না।

নড়াইল -১আসনের জনগণকে কি বার্তা দিয়েছেন,এমন প্রশ্ন করা হলে-এই প্রতিবেদককে তিনি বলেন,আমার লক্ষ্য ক্ষমতা পাওয়া নয়,মানুষের প্রকৃত সেবা করা।জনগণ যদি ভালোবাসা ও সমর্থন দেয়- তাহলে আমার বিজয় সুনিশ্চিত -ইনশাআল্লাহ।”

তিনি জানান,এই অঞ্চলের যোগাযোগ উন্নয়ন,কৃষি খাতে সহায়তা,শিক্ষা ও স্বাস্থ্য খাতে পরিবর্তন, তরুণদের কর্মসংস্থান,নদী ও খাল রক্ষায় বিশেষ পরিকল্পনায় অন্যতম ভূমিকা রাখবেন তিনি।”

এলাকার বিভিন্ন কলেজ ছাত্রদের মন্তব্য -“যে মানুষটা অধ্যাপক হিসেবে দীর্ঘ দিন শিক্ষার আলো ছড়িয়েছেন-আমরা চাই-তিনি এই এলাকার এমপি হয়ে জনগণ ও মানুষের কল্যাণে কাজ করুক।”

এলাকার বিভিন্ন ব্যবসায়ীরা বলেন- আমরা ইতিপূর্বে বিভিন্ন দল দেখেছি।এবার একজন সৎ ও যোগ্য ব্যক্তি পেয়েছি,তাকেই আমরা ভোট দিয়ে সংসদে পাঠাবো।”

মহিপুরে ৫১ পিস ইয়াবাসহ সাবেক ছাত্রদল নেতা গ্রেপ্তার, সহযোগীদের গ্রেপ্তারের দাবি

তৃনমূল সাধারণ মানুষের মন্তব্য -আমরা নড়াইল -১আসনে এতকাল যে এমপি পেয়েছি,তারা শুধু জনগণকে ওয়াদা দেয়, আমি এমপি হলে আপনাদের এলাকায় রাস্তা-ঘাট,কালভার্ট ও শান্তি শৃঙ্খলা বজায় রেখে সবসময় আপনাদের পাশে থাকবো। এরপর এমপি
হয়ে গেলে মনেই রাখে না।
কোন কাজ তো করেন-ই না।আর খুন-খারাপি তৈরি করে দেন। অধ্যাপক বিএম নাগিব হোসেন একজন সৎ, শিক্ষিত ও যোগ্য ব্যক্তি।
এবার তাকেই আমরা ভোট দিয়ে নির্বাচিত করবো- ইনশাআল্লাহ।

এলাকার রাজনৈতিক পর্যবেক্ষকদের ধারণা -যদি এই সাড়া অব্যাহত থাকে;
তাহলে স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক বিএম নাগিব হোসেনকে টেক্কা দিয়ে বেরিয়ে আসা বড় দলগুলোর জন্য
হবে কঠিন চ্যালেঞ্জ”।

গবেষক ও রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত-
“””অধ্যাপক বিএম নাগিব হোসেন এর কোন অহংকার নেই””।
তার মনের কোঠায় আছে সহনশীলতা””।
বিএম নাগিব হোসেন এর মনে কোন প্রতিহিংসা নেই””।
আছে বড় মনের পরিচয়””।
এটাই অধ্যাপক বিএম নাগিব হোসেন এর রাজনীতি”।
এটাই বিএম নাগিব হোসেন এর চরিত্র”।

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
০৬ জানুয়ারি ২০২৬
Trulli

এক অভিন্ন রাজনীতির মাইল ফলক তৈরি করবেন নড়াইল-১আসনের স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক বিএম নাগিব হোসেন