সর্বশেষ

গণভোট ভবিষ্যৎ বাংলাদেশের রাষ্ট্রব্যবস্থা নির্ধারণ করবে : আলী রীয়াজ

অনলাইন ডেস্ক

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, জুলাই সনদ বিষয়ে ভোটারদের ম্যান্ডেট (গণভোট) ভবিষ্যৎ বাংলাদেশের রাষ্ট্রব্যবস্থা এবং গণতন্ত্রের পূর্ণ প্রতিষ্ঠার জন্য অপরিহার্য। রাষ্ট্র কীভাবে পরিচালিত হবে এবং বিচার বিভাগ, নির্বাচন কমিশন ও দুর্নীতি দমন কমিশন কীভাবে স্বাধীনভাবে কাজ করবে সে বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গণভোটের মাধ্যমে আসবে বলে তিনি উল্লেখ করেন। এ কারণে তিনি বলেন, ভোটারদের উচিত গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়া।

আজ নগরীর হযরত শাহ মখদুম (রহ.) ঈদগাহে রাজশাহী বিভাগের ইমামদের সম্মেলনে তিনি এসব কথা বলেন। গণভোটের প্রচার ও ভোটারদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশন এ সম্মেলনের আয়োজন করে।

ঐক্যবদ্ধ বাংলাদেশকে কেউ পরাধীনতার দিকে ঠেলে দিতে পারবে না: প্রধানমন্ত্রী তারেক রহমান

সম্মেলনে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ঐকমত্য) মনির হায়দার, রাজশাহী বিভাগের কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ, পুলিশের ডিআইজি ড. মোহাম্মদ শাহজাহান এবং আরএমপি কমিশনার ড. জিল্লুর রহমান বক্তব্য রাখেন। এতে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আব্দুস সালাম খান সভাপতিত্ব করেন।

অধ্যাপক আলী রীয়াজ বলেন, জুলাই জাতীয় সনদে স্বাক্ষরের বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে কিছু ভিন্নমত থাকলেও গণভোট অনুষ্ঠানের ব্যাপারে কোনো রাজনৈতিক দলের মধ্যেই দ্বিমত নেই। গণভোট নিয়ে সব রাজনৈতিক দল একমত। কারণ এটি জনগণের প্রত্যক্ষ মতামত গ্রহণের একটি ঐতিহাসিক সুযোগ।

বিচার বিভাগের স্বাধীনতা রক্ষায় বিচারকদের বিবেক ও নৈতিক সাহস সবচেয়ে গুরুত্বপূর্ণ: আইনমন্ত্রী

পূর্ববর্তী নির্বাচনগুলোর অভিজ্ঞতার কথা উল্লেখ করে অধ্যাপক আলী রীয়াজ বলেন, মানুষ এখন ভোট দিতে চায়, কিন্তু সেই পরিবেশ বারবার বাধাগ্রস্ত হয়েছে। তিনি বলেন, গণভোটের মাধ্যমে জনগণ যদি রাষ্ট্র পরিচালনার মৌলিক কাঠামো নিয়ে তাদের মতামত দেয়, তাহলে ভবিষ্যৎ সরকারগুলো জনগণের ইচ্ছা অনুযায়ী পরিচালিত হতে বাধ্য হবে।

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
১২ জানুয়ারি ২০২৬
Trulli

গণভোট ভবিষ্যৎ বাংলাদেশের রাষ্ট্রব্যবস্থা নির্ধারণ করবে : আলী রীয়াজ