সর্বশেষ

খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় টাঙ্গাইলে দোয়া মাহফিল

জেলা প্রতিনিধি

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় টাঙ্গাইলে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার দুপুরে টাঙ্গাইল শহরে শহীদ মিনার প্রাঙ্গণে শহীদ জিয়া স্মৃতি সংসদ জেলা শাখা এ দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করে।  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির প্রচার সম্পাদক ও টাঙ্গাইল-৫ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু।

জনগণের কল্যাণ সাধন সরকারের মূল লক্ষ্য : মুখ্য সমন্বয়ক (এসডিজি)

শহীদ জিয়া স্মৃতি সংসদ জেলা শাখার সভাপতি আমিনুর রহমান জনির সভাপতিত্বে দোয়া মাহফিল ও আলোচনা সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক হৃদয় সরকার অপু। এ সময় বক্তব্য দেন শহীদ জিয়া স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটির সভাপতি রেজাউল কবির দিপু, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী, শহীদ জিয়া স্মৃতি সংসদের সিনিয়র যুগ্ম-সম্পাদক রফিকুল ইসলাম স্বপন প্রমুখ।

আলোচনা সভা শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

ঝালকাঠিস্থ জবিয়ান ফোরামের ঈদ পুনর্মিলনী

    Opps, No posts were found.

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
১৮ জানুয়ারি ২০২৬
Trulli

খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় টাঙ্গাইলে দোয়া মাহফিল