সর্বশেষ

রৌমারী উপজেলার যাদুর চর ইউনিয়নের লালকুড়া নৌকা ঘাট থেকে খেওয়ার চর বাজার পর্যন্ত রাস্তা সংস্কারের অভাবে চলাচলে দুর্ভোগ

আকতার হোসেন

কুড়িগ্রাম রৌমারী উপজেলার যাদুর চর ইউনিয়নের খেওয়ার চর, বিক্রি বিল বকবান্দা ,নামা পাড়া,আলগার চর ,লাঠিয়াল ডাঙ্গা ,রাস্তা সংস্কারের অভাবে চলাচলে দুর্ভোগ, বেহাল রাস্তাটি শীতকালে ধুলোবালি বর্ষাকালে কাদা চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয়দের এই রাস্তাটি দীর্ঘদিনেও সংস্কার না হওয়ায় চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকাবাসীকে। বিশেষ করে বর্ষাকালে তাদের দুর্ভোগ চরমে পৌঁছায়।

স্থানীয়রা জানিয়েছেন বারবার সংস্কারের দাবি তোলা হলেও এ পর্যন্ত এগিয়ে আসেননি কেউ। যদিও স্থানীয় জনপ্রতিনিধিরা বলছেন দ্রুত জনগুরুত্বপূর্ণ রাস্তাটি সংস্কারের উদ্যোগ নেওয়া হবে।

উপজেলার যাদুর চর ইউনিয়নের লালকুড়া ঘাট হতে খেওয়ার চর রাবার ব্রিজ হয়ে খেওয়ার চর সীমান্ত ঘেঁষা বাজার, ও খেওয়ার চর
সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত সড়কটি নেই বলতে চলে, খেওয়ার চর বাজারের ব্যবসায়ীসহ এলাকাবাসীর কাছে খুবই গুরুত্বপূর্ণ। রাস্তাটির বেশ কিছু অংশ ভেঙে যাওয়ায় চলাচলের অনুপোযোগী হয়ে গেছে। ফলে ওই রাস্তা দিয়ে চলাচল করতে যেয়ে প্রায়ই দুঘর্টনার শিকার হচ্ছেন যাত্রীরা।

গফরগাঁয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

স্থানীয়রা জানান, তারা এলজিইডি বিভাগে বারবার সংস্কারের দাবি জানিয়েও কোনো সাড়া পাননি। খেওয়ার চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস সহায়ক শাকিল আহমেদ , জাকির হোসেন ও ঝাল মুড়ি ব্যবসায়ী লুৎফর রহমান বলেন, আমাদের এই সীমান্ত ঘেঁষা খেওয়ার চর বকবান্দা কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে ,এলাকায় বর্তমানে রাস্তার বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। যার কারণে বিদ্যালয়ে আসা শিক্ষক-শিক্ষার্থীদের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

বেগম ও ফিরোজা  বলেন,রাস্তায় অনেক খানাখন্দ থাকায় প্রতিদিনই ছোট-বড় দুঘর্টনা ঘটছে। এ রাস্তায় চলাচল করতে গিয়ে সুস্থ-সবল মানুষেরও নাভিশ্বাস ওঠে যায়।

৫ নং যাদুরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরবেশ আলী বলেন, আমি দীর্ঘদিন ধরে এই লালকুড়া ঘাট থেকে খেওয়ার চর বাজার পর্যন্ত, রাস্তা গুলো নিয়ে অনেক সাংবাদিক দের মাধ্যমে মানববন্ধনে বিভিন্ন পত্রিকায় লেখালেখি করেছি, উপজেলায় ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে রাস্তাটি তুলে ধরেছি দ্রুত এই রাস্তা সংস্কার হবে বলে আশ্বাস দিয়েছেন।

বাউফলে সালিশ বৈঠকে হামলার জেরে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে বিক্ষোভ ও মানববন্ধন

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
১৯ জানুয়ারি ২০২৬
Trulli

রৌমারী উপজেলার যাদুর চর ইউনিয়নের লালকুড়া নৌকা ঘাট থেকে খেওয়ার চর বাজার পর্যন্ত রাস্তা সংস্কারের অভাবে চলাচলে দুর্ভোগ