সর্বশেষ

গোপালগঞ্জে ইমাম সম্মেলন, গণভোটে অংশ নেওয়ার আহ্বান

রিকি শেখ গোপালগঞ্জ

গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে মঙ্গলবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ। এছাড়া ইমাম সম্মেলনে ডিডিএলজি মো. আরিফুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম তারেক সুলতান, জেলা নির্বাচন অফিসার মো. অলিউল ইসলাম বক্তব্য রাখেন।

বাউফলে ধুলিয়া স্কুল এন্ড কলেজে শিক্ষক ও এডহক কমিটিতে অনিয়ম দূর্নীতির অভিযোগ

এছাড়া ইমাম সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক আবু অবায়দা মোহাম্মদ মাস-উ-দুল হক। জেলার ৫ শতাধিক বিভিন্ন মসজিদের ইমাম এই সম্মেলনে যোগ দেন।

তাদের উদ্দেশ্যে বক্তারা বলেন, ইমামরা তাদের বয়ানে জনগণকে উদ্বুদ্ধ করা সহ রাষ্ট্রগঠনে ব্যাপক ভূমিকা রাখতে পারেন। উপস্থিত ইমামরা আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিন ভোটাররা যাতে গণভোটে অংশ নিতে কেন্দ্রে গিয়ে তাদের মতামত দেন, সে জন্য সকলের প্রতি আহ্বান জানান।

মহিপুরে ৫১ পিস ইয়াবাসহ সাবেক ছাত্রদল নেতা গ্রেপ্তার, সহযোগীদের গ্রেপ্তারের দাবি

ইসলামিক ফাউন্ডেশন ও জেলা প্রশাসন যৌথভাবে এই ইমাম সম্মেলনের আয়োজন করে।

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২০ জানুয়ারি ২০২৬
Trulli

গোপালগঞ্জে ইমাম সম্মেলন, গণভোটে অংশ নেওয়ার আহ্বান