সর্বশেষ

‎সাংবাদিকদের সঙ্গে জামায়াত প্রার্থীর মতবিনিময়

মোঃ রাকিব হাসান - রাজিবপুর উপজেলা

বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত কুড়িগ্রাম-৪ (রৌমারী, রাজিবপুর ও চিলমারী) আসনের সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব মো. মোস্তাফিজুর রহমান (মোস্তাক) সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন।
‎
‎মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুর ১২টার দিকে রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়নের কর্তিমারী মোহাম্মদীয়া হাসপাতালের কনফারেন্স রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
‎
‎সভায় প্রধান অতিথি বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত ২৮-কুড়িগ্রাম-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব মোস্তাফিজুর রহমান (মোস্তাক) বলেন, আমি নির্বাচিত হলে কুড়িগ্রাম-৪ আসনকে উন্নয়ন, সুশাসন ও মানবিক মূল্যবোধের মডেল হিসেবে গড়ে তুলতে কাজ করব।
‎
‎এলাকার শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান সৃষ্টি এবং নদীভাঙন রোধে কার্যকর পদক্ষেপ নেওয়াই হবে আমার প্রধান অগ্রাধিকার। জনগণের অধিকার প্রতিষ্ঠা ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে জামায়াতে ইসলামী সবসময় অঙ্গীকারবদ্ধ।
‎
‎তিনি আরও বলেন, দীর্ঘদিন এ অঞ্চলের মানুষ অবহেলিত থেকেছে। আমরা দলমত নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে এলাকার উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই। দুর্নীতি, সন্ত্রাস ও বৈষম্যের বিরুদ্ধে আমাদের অবস্থান সবসময় স্পষ্ট থাকবে।
‎
‎মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, রৌমারী উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক মো. হায়দার আলী, কুড়িগ্রাম-৪ আসনের মিডিয়া উইং সভাপতি মো. সানাউল্লাহ সরকার, উপজেলা সেক্রেটারি প্রভাষক শাহাদত হোসেন, সদর ইউনিয়ন আমীর মাওলানা শহীদ মাসউদ, নেতা জাহিদুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।
‎
‎
‎

বাউফলে ধুলিয়া স্কুল এন্ড কলেজে শিক্ষক ও এডহক কমিটিতে অনিয়ম দূর্নীতির অভিযোগ

মহিপুরে ৫১ পিস ইয়াবাসহ সাবেক ছাত্রদল নেতা গ্রেপ্তার, সহযোগীদের গ্রেপ্তারের দাবি
ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২০ জানুয়ারি ২০২৬
Trulli

‎সাংবাদিকদের সঙ্গে জামায়াত প্রার্থীর মতবিনিময়