সর্বশেষ

ঢাকা ১৯ আসনে জামাত প্রার্থীর মাওঃ মোঃ আফজাল হোসাইনের আবেগঘন ফেসবুক পোস্ট

মোঃ মাইনুল ইসলাম

ঢাকা ১৯ আসনে জামাতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা মোঃ আফজাল হোসাইন আর ভেরিফাই ফেসবুকে সাভার আশুলিয়া বাসির জন্য এক আবেগঘন স্ট্যাটাসের মাধ্যমে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। তার স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলোঃ-

বিসমিল্লাহির রাহমানির রাহিম
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ,

প্রিয় ভাই ও বোনেরা- ঢাকা-১৯ (সাভার–আশুলিয়া) আসনের সম্মানিত জনগণ, দেশে ও বিদেশে অবস্থানরত প্রবাসী ভাইয়েরা, এবং আমার সংগঠনের প্রিয় সহযোদ্ধা ও বন্ধুগণ-

দীর্ঘ সময় ধরে ঢাকা-১৯ আসনের প্রতিটি এলাকায়, প্রতিটি পরিবার এবং প্রতিটি মানুষের সুখ-দুঃখের সঙ্গে আমি নিজেকে গভীরভাবে সম্পৃক্ত রেখেছি। আপনাদের, নিরলসভাবে নিবেদিত কাজ, অকৃত্রিম ভালোবাসা, আস্থা ও দোয়ার কারণেই আমি এই আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী হিসেবে দায়িত্ব পালন করার সুযোগ পেয়েছি। আপনাদের চোখে যে প্রত্যাশার আলো আমি দেখেছি, সেটিই ছিল আমার রাজনীতির ও আন্দোলনের প্রধান প্রেরণা।

হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে শিবালয়ে অবৈধ বালু উত্তোলন

একটি বৃহত্তর লক্ষ্য এবং জাতির দীর্ঘমেয়াদি কল্যাণের স্বার্থে- ১০ দলের নির্বাচনী জোট গঠনের অংশ হিসেবে সংগঠনের সিদ্ধান্ত অনুযায়ী আমাকে ঢাকা-১৯ আসন থেকে মনোনয়ন প্রত্যাহারের কঠিন কিন্তু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করতে হয়েছে। এটি কোনো ব্যক্তিগত দুর্বলতা, ব্যর্থতা কিংবা আদর্শ থেকে সরে আসার বিষয় নয়; বরং বৃহত্তর ঐক্য, দূরদর্শী পরিকল্পনা এবং ইসলামী আন্দোলনকে আরও সুদৃঢ় ও সুদূরপ্রসারী করার একটি সচেতন পদক্ষেপ।

আমি জানি, এই সিদ্ধান্তে অনেকের মনে কষ্ট, বেদনা কিংবা প্রশ্ন জাগতে পারে। আমি বিনীতভাবে অনুরোধ করছি- আমাকে বা আমার সংগঠনকে ভুলভাবে মূল্যায়ন করবেন না। আমাদের এই ত্যাগ কোনো আপস নয়; বরং আসনের চেয়ে আন্দোলন, ব্যক্তির চেয়ে আদর্শ এবং স্বল্পমেয়াদি প্রাপ্তির চেয়ে জাতির ভবিষ্যৎকে প্রাধান্য দেওয়ারই নাম এই সিদ্ধান্ত।

সংগঠনের একজন অনুগত কর্মী হিসেবে আমি এই সিদ্ধান্ত সাদরে গ্রহণ করেছি। আমার ব্যক্তিগত চাওয়া–পাওয়ার চেয়ে দেশ, জাতি ও ইসলামের স্বার্থ রক্ষা আমার কাছে সর্বাধিক গুরুত্বপূর্ণ। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি- বিজয় ও কাঙ্ক্ষিত পরিবর্তন অর্জনের জন্য আমাদের ঐক্যবদ্ধ থাকাই সবচেয়ে জরুরি।

দেশে ও প্রবাসে সকল পেশার, সকল শ্রেণীর যে মানুষগুলো ন্যায়, ইনসাফ ও ইসলামী মূল্যবোধের পক্ষে আছেন এবং নিরলসভাবে কাজ করেছেন। আমি আপনাদের পাশে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও আপনাদের পাশেই থাকবো ইনশাআল্লাহ।

হাতের নাগালেই ইউনিয়ন পরিষদের সেবা: ভোগান্তি কমায় সন্তুষ্ট ইয়ারপুরের বাসিন্দারা

আমার প্রতি আপনাদের যে অকৃত্রিম ভালোবাসা ও বিশ্বাস- তা আমি সারা জীবন হৃদয়ে লালন করব।

আল্লাহ তাআলা আমাদের সকল প্রচেষ্টা কবুল করুন, আমাদের ঐক্যকে মজবুত করুন এবং হকের পথে অবিচল থাকার তাওফিক দান করুন। আমিন।

মাওলানা মোঃ আফজাল হোসাইন
কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য
ও ঢাকা জেলা সেক্রেটারি

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২১ জানুয়ারি ২০২৬
Trulli

ঢাকা ১৯ আসনে জামাত প্রার্থীর মাওঃ মোঃ আফজাল হোসাইনের আবেগঘন ফেসবুক পোস্ট