সর্বশেষ

বর্ণাঢ্য আয়োজনে আশুলিয়ায় চ্যানেল এস টিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নিজস্ব প্রতিবেদক

ঢাকার আশুলিয়ার বাইপাইল এলাকায় অবস্থিত এলাহী কমিউনিটি সেন্টারে বর্ণাঢ্য ও আনন্দঘন আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে জনপ্রিয় গণমাধ্যম চ্যানেল এস টিভির প্রতিষ্ঠাবার্ষিকী। গণমাধ্যমকর্মী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিদের সরব উপস্থিতিতে অনুষ্ঠানটি পরিণত হয় এক মিলনমেলায়।

শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে আশুলিয়ার বাইপাইলে এলাহী কমিউনিটি সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে প্রথমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কেটে উৎসবের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়।

আলোচনা সভায় বক্তারা চ্যানেল এস টিভির উত্তরোত্তর সাফল্য কামনা করেন। তারা বলেন, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের মাধ্যমে চ্যানেল এস টিভি ইতোমধ্যেই দর্শকের আস্থা অর্জন করেছে। ভবিষ্যতেও গণতন্ত্র, উন্নয়ন ও জনস্বার্থে গণমাধ্যমটির ভূমিকা আরও শক্তিশালী হবে—এমন প্রত্যাশাও ব্যক্ত করেন বক্তারা।

সাভারে ভুয়া পুলিশ কর্মকর্তা প্রতারক ফয়সাল গ্রেপ্তার

চ্যানেল এস টিভির আশুলিয়া প্রতিনিধি মূদুল ধর ভাবনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দল, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের ঢাকা-১৯ (সাভার–আশুলিয়া) আসনের মনোনীত এমপি পদপ্রার্থী অ্যাডভোকেট শেখ শওকাত হোসেন ফরহাদ এবং যুবদল নেতা জাহাঙ্গীর আলম মন্ডল।

এছাড়াও উপস্থিত ছিলেন আশুলিয়া প্রেস ক্লাবের সভাপতি লাইজু আহমেদ চৌধুরী,  জাহাঙ্গীর  আলম, দৈনিক  বায়ান্ন পত্রিকার  সম্পাদক  সৌম‍্য সরকার, আশুলিয়া রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক আল শাহরিয়ার বাবুল খান, সহসভাপতি মাসুদ রানা, অর্থ সম্পাদক রিপন মিয়া, দৈনিক আমাদের খবর-এর সম্পাদক শফিকুল ইসলাম, কাশেমপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি আমজাদ সরকার, বাংলাদেশ  প্রেস ক্লাবের আশুলিয়া  থানা কমিটির  সভাপতি  মোঃ বাবুল আহমেদ, হাসান ভূইঁয়া, নেছার উদ্দিন, হান্নান চৌধুরী, ইউসুফ আলীসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বাউফলে ১২৪ পিচ ইয়াবাসহ মাদক কারবারি খলিল সরদার গ্রেপ্তার

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শামিম হোসেন।

সৌহার্দ্যপূর্ণ পরিবেশ ও উৎসবমুখর আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হওয়া এই প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান চ্যানেল এস টিভির অগ্রযাত্রায় নতুন অনুপ্রেরণা যোগাবে বলে মনে করছেন উপস্থিত অতিথিরা।

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
৩১ জানুয়ারি ২০২৬
Trulli

বর্ণাঢ্য আয়োজনে আশুলিয়ায় চ্যানেল এস টিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন