সর্বশেষ

সাভার আশুলিয়ায়”এনসিপি”প্রার্থী শাপলা কলির দিলশারা পারুলের গণসংযোগ

মোঃ মাইনুল ইসলাম

সাভার আশুলিয়ায় বিভিন্ন পাড়া মহল্লায় এনসিপি মনোনীত ১১ দলীয় জোট প্রার্থী দিলশারা পারুলের গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়।

সাভার আশুলিয়া ঢাকা-১৯ আসনের এনসিপির মনোনীত প্রার্থী দিলশারা পারল (৪ ফেব্রুয়ারি ২৬ইং) বুধবার দিনব্যাপী আশুলিয়ার ধলপুর, শেরআলী, কাটগড়া, শ্রীখন্ডিয়া ও আশুলিয়া বাজারে এনসিপি ও ১১ দলীয় নেতাকর্মীদের নিয়ে ব্যাপক নির্বাচনীয় প্রচারণা গণসংযোগ করেন। এনসিপি মনোনীত প্রার্থী দিলশারা পারুলের প্রচারণায় এলাকাবাসীর উচ্ছ্বাস ও সমর্থন চোখে পড়ার মতো ছিল। জনগণ স্পষ্টভাবে জানিয়েছে, তারা এবার জুলুমের বিরুদ্ধে মাজলুমকে, চাঁদাবাজির বিরুদ্ধে আপোষকে প্রতিহত করতে চায়।

সাভারে ভুয়া পুলিশ কর্মকর্তা প্রতারক ফয়সাল গ্রেপ্তার

প্রচারণা থেকে পরিষ্কার হয়েছে, মানুষের আশা ও আস্থা শাপলা কলির প্রতি কেন্দ্রীভূত। তারা ন্যায়, ইনসাফ এবং পরিচ্ছন্ন নেতৃত্ব চাইছেন, এবং জনগণ দৃঢ়ভাবে বিশ্বাস করছে—ঢাকা-১৯ এ শাপলা কলির বিজয় হবে সেই নেতৃত্ব, যা সামাজিক অন্যায় ও অবিচারের বিরুদ্ধে শক্তিশালী বার্তা এনেদিবে ইনশাআল্লাহ,। এবং এই গণজোয়ারই বিজয়ের পথপ্রদর্শক হবে।

ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসনে শাপলা কলি প্রতীকের প্রার্থী দিলশানা পারুল বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের মন জয় করার চেষ্টা করছেন, ভোটারদের নানা প্রতিশ্রুতি দিচ্ছেন।

বাউফলে ১২৪ পিচ ইয়াবাসহ মাদক কারবারি খলিল সরদার গ্রেপ্তার

তিনি জানান,একটি মাদক, সন্ত্রাস, চাঁদাবাজমুক্ত সাভার-আশুলিয়া গড়তে, ন্যায় ও ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠায় জামায়াত-এনসিপিসহ ১১ দলীয় জোটের নেতা-কর্মীরা তার পাশে থেকে রাত-দিন ভোটের মাঠে কাজ করে যাচ্ছেন। এছাড়া ১১ দলের ভোট ব্যাংক, যুবসমাজের ভোটের একটি বড় অংশ এবং বিএনপি বিরোধী ভোটগুলো তিনি একচেটিয়া পাবেন বলে জানান। তাই জয়ের ব্যপারে তিনি শতভাগ আশাবাদী।

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
০৫ ফেব্রুয়ারি ২০২৬
Trulli

সাভার আশুলিয়ায়”এনসিপি”প্রার্থী শাপলা কলির দিলশারা পারুলের গণসংযোগ