সর্বশেষ

নারায়ণগঞ্জে বিএনপি প্রার্থীর প্রচারণায় গণজোয়ার সৃষ্টি

উপজেলা সংবাদদাতা

মোঃ মনির হোসে, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে ধানের শীষে ভোট চেয়ে গণসংযোগ চালিয়েছেন বিএনপির মনোনীত প্রার্থী মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু।

আজ দিনব্যাপী তিনি রূপগঞ্জ উপজেলার যাত্রামুড়া, দীঘিবরাবো, মোগরাকুল, নোয়াপাড়া ও আশপাশের বিভিন্ন এলাকাগুলিতে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ধানের শীষের পক্ষে ভোট চান। এ সময় ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করে ভোটকেন্দ্রে উপস্থিত হওয়ার আহ্বান জানান।

সাভারে ভুয়া পুলিশ কর্মকর্তা প্রতারক ফয়সাল গ্রেপ্তার

গণসংযোগ কর্মসূচিতে বিএনপি নেতা আমিনুল ইসলামের উদ্যোগে যাত্রামুড়া উত্তরপাড়া স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের শতাধিক নেতাকর্মী অংশ নেন। যাত্রামুড়া এলাকার বিএনপি নেতা মাহমুদ হাসান সিয়াম ও যুবদল নেতা মাহবুব ভুঁইয়ার নেতৃত্বে গণসংযোগ করা হয়। নেতাকর্মীরা বলেন,সারা দেশের মতো রূপগঞ্জেও ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে এবং সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া লক্ষ্য করা যাচ্ছে।

গণসংযোগকালে মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু বলেন,ধানের শীষ জয়যুক্ত হলে সকলকে সঙ্গে নিয়ে স্বপ্নের রূপগঞ্জ গড়ে তুলবো ।তিনি আরও বলেন, “আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে সারা দেশের মধ্যে রূপগঞ্জেই সবচেয়ে বেশি ভোটার ভোটকেন্দ্রে উপস্থিত হবে বলে আমি আশাবাদী।

এ সময় স্থানীয় নেতাকর্মীরা ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

বাউফলে ১২৪ পিচ ইয়াবাসহ মাদক কারবারি খলিল সরদার গ্রেপ্তার

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
০৬ ফেব্রুয়ারি ২০২৬
Trulli

নারায়ণগঞ্জে বিএনপি প্রার্থীর প্রচারণায় গণজোয়ার সৃষ্টি