সর্বশেষ

মসজিদে নববীতে ৫০ বছর ধরে কোরআন পড়ানো শিক্ষকের ইন্তেকাল

অনলাইন ডেস্ক

মসজিদে নববীতে দীর্ঘ অর্ধশতাব্দী ধরে কুরআন ও ১০ কিরাআত শিক্ষা দেওয়া প্রখ্যাত শিক্ষক শায়খ মুহাম্মদ আবদুল্লাহ হাজি ইন্তেকাল করেছেন।

ইসলামী জ্ঞানচর্চায় নিবেদিত এই শিক্ষক এমন এক সময়ে মসজিদে নববীতে পাঠদান শুরু করেছিলেন, যখন মসজিদের মেঝেতে কার্পেট ছিল না; কাঁকর বিছানো প্রাঙ্গণেই তিনি ছাত্রদের কুরআন শিক্ষা দিতেন। আধুনিক সম্প্রসারণ ও সুযোগ-সুবিধার অনেক আগেই তিনি সেখানে নিয়মিত দারস পরিচালনা করতেন।

বিরুলিয়ায় পূজা উদযাপন পরিষদের আলোচনা সভা ও সম্মেলন সম্পন্ন: নতুন কমিটি গঠন

তার নিষ্ঠা ও দায়িত্ববোধ ছিল কিংবদন্তিতুল্য। সহকর্মী ও শিক্ষার্থীদের ভাষ্য অনুযায়ী, জীবনের দীর্ঘ এই সময়ে তিনি একটি দারসও বাদ দেননি। তবে এই দীর্ঘ সময়ে তার বোনের ইন্তেকালের দিনটি ছিল ব্যতিক্রম। বোনের ইন্তেকালের পর জানাজা ও দাফন সম্পন্ন করেই তিনি আবার ফিরে আসেন ছাত্রদের কাছে, আগের মতোই পাঠ চালিয়ে যান। এ ঘটনা তার জীবনের সাধনা ও কোরআনের প্রতি ভালোবাসার প্রকৃষ্ট উদাহরণ হিসেবে মদিনায় বহুল আলোচিত।

শায়খ মুহাম্মদ আবদুল্লাহ হাজির কাছে শিক্ষা গ্রহণ করেছেন অসংখ্য শিক্ষার্থী। তাদের অনেকেই পরবর্তীকালে কুরআনের শিক্ষক, ক্বারি ও দ্বীনি দাওয়াতের কর্মী হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন। ফলে তার শিক্ষা শুধু ব্যক্তিগত পর্যায়ে সীমাবদ্ধ থাকেনি; বরং কয়েক প্রজন্ম ধরে তা বিস্তৃত হয়েছে। তাকে মদিনার ঐতিহাসিক জান্নাত আল-বাকি কবরস্থানে দাফন করা হয়েছে।

উৎসাহ-উদ্দীপনায় শ্রী কৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমী উদযাপিত

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২৪ ফেব্রুয়ারি ২০২৬
Trulli

মসজিদে নববীতে ৫০ বছর ধরে কোরআন পড়ানো শিক্ষকের ইন্তেকাল