সর্বশেষ

স্বেচ্ছাসেবীদের সহযোগিতায় রূপগঞ্জে আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন

মোঃ মনির হোসেন (নারায়ণগঞ্জ)

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঢাকা সিলেট মহাসড়কের ভুলতা-গোলাকান্দাইল এলাকায় স্বেচ্ছাসেবীদের সার্বিক ভূমিকা ও কঠোর পরিশ্রমের ফলে আইন-শৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন। প্রশাসনের সঙ্গে সমন্বয় করে উপজেলার গুরুত্বপূর্ণ এলাকা, মহাসড়ক ও জনসমাগমস্থলে নজরদারি জোরদার করা হয়েছে ইতিমধ্যে।

স্থানীয় ভাবে জানা যায়, জননিরাপত্তা নিশ্চিত করতে স্বেচ্ছাসেবীরা স্বপ্রণোদিত ভাবে দিন-রাত দায়িত্ব পালন করছেন। নিয়মিত টহল, জনসচেতনতা বৃদ্ধি এবং সন্দেহজনক কার্যক্রমকে সামনে রেখে পর্যবেক্ষণ করে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে কাজ করছেন তারা।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, প্রশাসন ও স্বেচ্ছাসেবীদের যৌথ উদ্যোগে অপরাধ নিয়ন্ত্রণে ও ফুটপাত দখলমুক্ততে ইতিবাচক পরিবর্তন এসেছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন ও স্বাভাবিক রাখতে এ কার্যক্রম ভবিষ্যতেও চলমান থাকবে।

গাজীপুরে প্রথম ‘কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ’অনুষ্ঠিত,সেরা সদর মেট্রো থানা

এদিকে স্থানীয় বাসিন্দারা স্বেচ্ছাসেবীদের এ উদ্যোগকে প্রশংসনীয় উল্লেখ করে বলেন, তাদের সক্রিয় উপস্থিতির কারণে এলাকায় যথেষ্ট নিরাপত্তা ও স্বস্তির পরিবেশ ফিরে এসেছে।।

উপজেলা প্রশাসনের পক্ষে কর্তব্যরত থাকা রাকসান বলেন আমাদের স্বচ্ছাসেবীরা সার্বক্ষণিক স্বতষ্ফুর্ত ভাবে কর্তব্য পালন করলে ইনশাআল্লাহ এখানে শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হবো।

পাবনায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশা নিধন অভিযান

সাধারণ মানুষের অনেকের অভিযোগ ভুলতা হাইওয়ে পুলিশ ও ভূলতা ফাঁড়ি পুলিশের নীরবতা হেতু আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে স্বেচ্ছাসেবীরা।

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
১১ এপ্রিল ২০২৬
Trulli

স্বেচ্ছাসেবীদের সহযোগিতায় রূপগঞ্জে আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন