সর্বশেষ

ফায়ার সার্ভিস, উপজেলা ভবন ও বাজার শৌচাগার প্রকল্পের স্থান পরিদর্শন

উপজেলা সংবাদদাতা

কক্সবাজার সদর-রামু-ঈদগাহ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব লুৎফর রহমান কাজল আজ ১৭ এপ্রিল ২০২৬, রোজ শুক্রবার বিকেলে ঈদগাহ উপজেলার একাধিক গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্পের নির্ধারিত স্থান পরিদর্শনে আসছেন।

আজ বিকেল ৩ ঘটিকার সময় তিনি পর্যায়ক্রমে ঈদগাহ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের জন্য নির্ধারিত জায়গা, নবগঠিত ঈদগাহ উপজেলার স্থায়ী প্রশাসনিক ভবন নির্মাণের স্থান এবং ঈদগাহ বাজারে সাধারণ মানুষের দীর্ঘদিনের দাবি হিসেবে একটি আধুনিক শৌচাগার বা পাবলিক টয়লেট নির্মাণের নির্ধারিত স্থান সরেজমিনে পরিদর্শন করবেন।

ডিলারদের জন্য বাড়ল সারের কমিশন, কৃষকের দাম থাকছে আগের মতো

পরিদর্শনকালে সংসদ সদস্যের সাথে স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিত থাকার কথা রয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঈদগাহ উপজেলার নাগরিক সুবিধা বৃদ্ধি এবং প্রশাসনিক কাঠামোকে শক্তিশালী করার লক্ষ্যেই এই প্রকল্পগুলোর অগ্রগতি ত্বরান্বিত করতে মাননীয় সংসদ সদস্য এই সফর করছেন।

পরিদর্শন শেষে তিনি এসব প্রকল্প দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করবেন এবং স্থানীয় জনসাধারণের সাথে মতবিনিময় করবেন বলে আশা করা হচ্ছে। এই তিন গুরুত্বপূর্ণ প্রকল্পের বাস্তবায়নের মধ্য দিয়ে ঈদগাহবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হতে চলেছে।

ডেঙ্গুতে একদিনে ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৯৩

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
১৭ এপ্রিল ২০২৬
Trulli

ফায়ার সার্ভিস, উপজেলা ভবন ও বাজার শৌচাগার প্রকল্পের স্থান পরিদর্শন