সর্বশেষ

ঈদগাঁও উপজেলায় ফায়ার সার্ভিস স্থাপনের জন্য জমি পরিদর্শনে এমপি কাজল

আলাউদ্দিন - কক্সবাজার

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন স্থাপনের জন্য জমি পরিদর্শন করেন কক্সবাজার, সদর–রামু–ঈদগাঁও ৩ সদর আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল। ১৭ এপ্রিল ২০২৬ রোজ: জুমাবার বিকেল ৩ ঘটিকার সময় তিনি ঈদগাঁও উপজেলার খোদাইবাড়ি, নার্সারী ও মেহেরঘোনা এলাকার তিনটি জায়গা সরেজমিনে পরিদর্শন করেন এ সময় উপজেলা ও ভূমি অফিসের সংশ্লিষ্ট কর্মকর্তা এবং ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ এটি এম শিফাতুল মাজদার উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে এমপি কাজল বলেছেন, ঈদগাঁও একটি গুরুত্বপূর্ণ এলাকা হওয়া সত্বেও একটি ফায়ার স্টেশন নেই। অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্কে ও ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কায় থাকতেন স্থানীয় বাসিন্দারা। দুই একটা জমি দেখা হয়েছে। প্রশাসনিক কাজ ও দ্রুত জমি অধিগ্রহণ সম্পন্ন হলে একটি আধুনিক ফায়ার সার্ভিস স্টেশন প্রতিষ্ঠিত হবে, যা এই অঞ্চলের নিরাপত্তা ও জনসেবায় বড় ভূমিকা রাখবে।

জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি পদে জয়ী বাংলাদেশ

অল্প সময়ের মধ্যে ঈদগাঁও হবে একটি পূর্ণাঙ্গ উপজেলা উল্লেখ করে এমপি কাজল বলেন, আধুনিক একটি উপজেলা হবে ঈদগাঁও। স্বয়ংসম্পূর্ণভাবে গড়ে তোলা হবে ঈদগাঁও উপজেলাকে ; থাকবে সকল ধরনের সুযোগ সুবিধা। তিনি বলেন, বিএনপি সরকার দায়িত্ব নিয়েছে মাত্র দুই মাস হলো।

এই অল্প সময়ের মধ্যে শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য ও কৃষিতে ব্যাপক পরিবর্তন এসেছে। নতুন একটি বাংলাদেশ বিনির্মাণে কাজ শুরু করেছে সরকার। তার সুফল পেতে শুরু করেছে জনগণ। গত বুধবার (১৫ এপ্রিল) সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে এমপি কাজল জানান, ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে।

নিউইয়র্কের ডাঃ প্রিয়া ও কানাডার শুভনের পিতা জেলা জজ ইনামূল হক ভূঁইয়ার  প্রয়ানে প্রবাসীদের শোক

এ সময় মন্ত্রী সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় জমি অধিগ্রহণসহ দ্রুত পদক্ষেপ গ্রহণের নির্দেশনা প্রদান করেছেন বলে উল্লেখ করেন তিনি। এমপি কাজল তার পোস্টে আশা প্রকাশ করেন, দ্রুত সময়ের মধ্যেই এ বিষয়ে কার্যকর উদ্যোগ দৃশ্যমান হবে। একই সঙ্গে সহযোগিতার জন্য তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন, পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন ঈদগাঁও উপজেলার বিএনপি ও সহযোগি অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা

    Opps, No posts were found.

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
১৭ এপ্রিল ২০২৬
Trulli

ঈদগাঁও উপজেলায় ফায়ার সার্ভিস স্থাপনের জন্য জমি পরিদর্শনে এমপি কাজল