সর্বশেষ

এবার মমতাকে সমর্থন জানালেন তামিল সুপারস্টার থালাপতি বিজয়

অনলাইন ডেস্ক

ভারতের প্রায় সব বিরোধী নেতা পশ্চিমবঙ্গের নির্বাচনে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে এসে দাঁড়িয়েছেন। এবার তামিল রাজনীতিতে আলোড়ন তোলা সুপারস্টার থালাপতি বিজয়ও মমতাকে সমর্থন জানিয়েছেন। বিজয়ের বক্তব্য, ‘মমতাই লড়াইয়ের অনুপ্রেরণা।

সম্প্রতি সোশাল মিডিয়ায় বিজয়ের একটি ভিডিও ভাইরাল হয়েছে। সম্ভবত ভোটের প্রচার চলাকালীন কোনও এক সভায় তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা করেন। তৃণমূল কংগ্রেস সুপ্রিমোর পাশে দাঁড়িয়ে বিজয় বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনের সমস্ত অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন। কমিশন যা ম্যানুপুলেশন করেছে তার বিরুদ্ধে তিনি লড়াই করছেন। তামিলনাড়ুতেও আমাদের সকলকে এক হয়ে মমতার মতোই লড়াই করতে হবে।” বিজয় বুঝিয়ে দিয়েছেন তামিলনাড়ুতে তার যে লড়াই, সেই লড়াইয়েরও অনুপ্রেরণা মমতাই।

বাংলার ভোটের আগে একমাত্র কংগ্রেস ও বামেরা ছাড়া ইন্ডিয়া জোটের সব শরিক দলই মমতার পাশে দাঁড়িয়েছেন। ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় তৃণমূল নেত্রীর পাশে দাঁড়িয়েছেন অখিলেশ যাদব, অরবিন্দ কেজরিওয়াল হেমন্ত সোরেনরা। তৃণমূল কংগ্রেসের হয়ে শনিবার জোরকদমে প্রচার করেছেন বিহারের আরজেডি প্রধান তেজস্বী যাদব। ‘দিদি’র পাশে দাঁড়াতে রাজ্যে জনসভা করতে রোববার পশ্চিমবঙ্গে আসছেন আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল।

ব্রিকসের নিরামিষ নৈশভোজ ঘিরে বিতর্ক, ‘৮০ শতাংশ ভারতীয় আমিষ খান’ রাহুল

এদিকে শনিবার রাজ্যে একাধিক জনসভায় বিজেপিকে ‘হানাদার’, ‘হল্লা বাহিনী’ বলেও তোপ দাগেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীদের কটাক্ষ করে তিনি বলেন, “ও মন্ত্রী মশাই, ষড়যন্ত্রী মশাই, থেমে থাক। চালাকি আর ভেলকি চলবে না।

মমতা অভিযোগ করে বলেন, কৃষকদের আত্মহত্যা বাড়ছে। শ্রমিকদের রোজগার নেই। পরিযায়ী শ্রমিকদের মধ্যে হিন্দুদের গীতা ছুঁয়ে আর মুসলিমদের কোরান ছুঁয়ে বিজেপিকে ভোট দিতে বলেছে। বিনা পয়সায় নিয়ে আসার প্রতিশ্রুতি দিয়ে বাংলায় এনে ২০০০ রুপির স্লিপ ধরিয়ে দিয়েছে।

কলকাতার ভবানীপুরে তার কেন্দ্রে ভোট লুটের আশঙ্কা প্রকাশ করে মমতা অমিত শাহকে মোটা ভাই বলে কটাক্ষ করে বলেন, “নন্দীগ্রামে সিআরপিএফকে ভোট লুট করতে পাঠিয়েছিলেন, তাঁকে নিয়ে মিটিং করে বলেছে ভোট স্লো করে দাও। যাতে মানুষ ভোট দিতে না পারে। আমার ভবানীপুরে দায়িত্ব দিয়েছে। আমার বয়েই গেছে। তোরা কাঁচকলা করবি আমার।” পাশাপাশি তাঁর অভিযোগ, ভবানীপুরে বহিরাগত ঢুকিয়েছে বিজেপি। গতকালও বাসে করে লোক আনা হয়েছে।

ট্রাম্প মোবাইলের ফোনের দাম এক ধাক্কায় ২৫০ ডলার বাড়ল

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২৫ এপ্রিল ২০২৬
Trulli

এবার মমতাকে সমর্থন জানালেন তামিল সুপারস্টার থালাপতি বিজয়