সর্বশেষ

বার অ্যাসোসিয়েশনের নির্বাচনকে ঘিরে সুপ্রিম কোর্টে উত্তেজনা

অনলাইন ডেস্ক

বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন নির্বাচনকে কেন্দ্র করে আবারও উত্তেজনা ছড়িয়ে পড়েছে আদালত প্রাঙ্গণে। আওয়ামীপন্থী আইনজীবীদের নির্ধারিত সংবাদ সম্মেলনের স্থান দখল করে বিক্ষোভ করেছেন বিএনপিপন্থী আইনজীবীরা। বুধবার (২৯ এপ্রিল) দুপুরে হাইকোর্টের এনেক্স ভবনের নিচে এ ঘটনা ঘটে। এর আগে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামীপন্থী আইনজীবীদের মনোনয়ন বাতিল করা হয়। এর প্রতিবাদে তারা দুপুর দেড়টার দিকে এনেক্স ভবনের নিচে সংবাদ সম্মেলনের ডাক দিয়েছিলেন।

এই মুহূর্তে গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই: পেট্রোবাংলা

তবে নির্ধারিত সময়ের আগেই সেখানে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন বিএনপিপন্থী আইনজীবীরা। সংবাদ সম্মেলনে বিএনপির নবনির্বাচিত আইন সম্পাদক ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল বলেন, আইনগতভাবে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় তাদের আইনজীবী সমিতির নির্বাচনে অংশগ্রহণের সুযোগ নেই। অন্যদিকে, সম্ভাব্য অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে আওয়ামীপন্থী আইনজীবীরা তাদের পূর্বঘোষিত সংবাদ সম্মেলন থেকে সরে আসেন। এর আগে মঙ্গলবার সন্ধ্যায় সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের ব্যানারে বিক্ষোভ মিছিল ও কর্মসূচি ঘোষণা করা হয়েছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আদালত প্রাঙ্গণে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

প্রধানমন্ত্রীর সঙ্গে ঢাকা-ওয়াশিংটন অর্থনৈতিক সম্পর্ক জোরদারের আলোচনা

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২৯ এপ্রিল ২০২৬
Trulli

বার অ্যাসোসিয়েশনের নির্বাচনকে ঘিরে সুপ্রিম কোর্টে উত্তেজনা