সর্বশেষ

রূপগঞ্জে মাদক কারবারীদের হামলায় মৎস্য খামারির মৃত্যু

মোঃ মনির হোসেন (নারায়ণগঞ্জ)

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের গঙ্গানগর এলাকায় মাদক কারবারীদের হামলায় গুরুতর আহত মৎস্য খামারি শহিদুল্লাহ মিয়া (৬০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ২৯ এপ্রিল বুধবার বিকেলে ঢাকার পশ্চিম রামপুরার বাংলাদেশ মাল্টিকেয়ার হাসপাতালে চিকিৎসারত অবস্থায় তিনি মারা যান। তার মৃত্যুতে চরম উত্তেজনা ও ক্ষোভ বিরাজ করছে এলাকায়।

পুলিশ জানায়, গঙ্গানগর নামাপাড়ায় নিজস্ব পুকুরে দীর্ঘদিন ধরে মৎস্য খামার পরিচালনা করে আসছিলেন শহিদুল্লাহ মিয়া। খামারের পাশে স্থানীয় কয়েকজন মাদক কারবারি নিয়মিত মাদক বিক্রি করতেন। মাদকাসক্তরা সেখানে অহরহ আসর বসাতো। পরে মাদক কারবারে বাঁধা দেওয়ায় শহিদুল্লাহ মিয়ার সঙ্গে মাদক কারবারীদের বিরোধ সৃষ্টি হয়।

রাড্ডা মেডিকেল সেন্টারে হামলা ও লুটপাট দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি:ব্যারিস্টার আরমানের

এর জের ধরে গত ১১ এপ্রিল দুপুরে অভিযুক্তরা সংঘবদ্ধভাবে খামারে মাদক বিক্রি ও সেবন করার সময় শহিদুল্লাহ মিয়া বাঁধা দেন। এতে তারা ক্ষিপ্ত হয়ে তাদের সঙ্গে থাকা লোহার হাতুড়ি, ছুরি, স্টিলের পাইপ ও ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাতে শহিদুল্লাহ মিয়া গুরুতর জখম হয়। একই সঙ্গে তার কাছ থেকে নগদ ২০ হাজার টাকাও ছিনিয়ে নিয়ে যায়।

একপর্যায়ে তার ডাক চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে প্রাণনাশের হুমকি দিয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে ঢাকার পশ্চিম রামপুরার বাংলাদেশ মাল্টিকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ২৯ এপ্রিল বুধবার বিকেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

পাবনায় উৎসবমুখর পরিবেশে চ্যানেল আইয়ের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

এ ব্যাপারে ১৩ এপ্রিল শহিদুল্লাহ মিয়ার মেয়ের জামাই মোজাম্মেল হক ভুঁইয়া বাদী হয়ে ৪জনকে নামীয় ও অজ্ঞাত ৮/১০ জনকে আসামি করে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন।রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন বলেন, হামলার ঘটনায় দায়েরকৃত ওই মামলা এখন হত্যা মামলায় পরিণত হবে। ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। অবিলম্বে আসামিদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২৯ এপ্রিল ২০২৬
Trulli

রূপগঞ্জে মাদক কারবারীদের হামলায় মৎস্য খামারির মৃত্যু