সর্বশেষ

রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেপ্তার করা প্রয়োজন: সংসদে নাহিদ

অনলাইন ডেস্ক

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে অপসারণ করা প্রয়োজন। একইসঙ্গে তাকে অপসারণ করে গ্রেপ্তার করা প্রয়োজন। এই রাষ্ট্রপতির কোন অধিকার নেই বঙ্গভবনে থাকার। সংসদে এসে বক্তব্য দেওয়ার- এমনটাই মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির বক্তব্যের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় তিনি এই মন্তব্য করেন। আমাদের হাতে দুটি অপশন ছিল উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, জাতীয় সরকার করতে চেয়েছি, কিন্তু বিএনপি সেটি মানেনি।

বিএনপির এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগ আসন শূন্য ঘোষণা

আরেকটি অপশন ছিল, সেনাবাহিনীর হাতে তুলে দেওয়া। সেটা হলে বিএনপি সংসদে এসে বসতে পারতো কিনা সেটা নিয়ে সন্দেহ আছে আমার। সংবিধানের ধারাবাহিকতার কথা বলে রাষ্ট্রপতিকে অপসারণে বাধা দিয়েছে বিএনপি। এখন তো সাংবিধানিক সংকট নেই। সরকার চাইলেই এখন রাষ্ট্রপতিকে অপসারণ করতে পারে জানিয়ে এনসিপির আহ্বায়ক বলেন, আমরা বিশ্বাস করি বিএনপিতে নিশ্চয় সেই ধরনের আস্থাভাজন ব্যক্তি রয়েছে। এসময় গাধাকে (রাষ্ট্রপতি) দিয়ে হাল চাষ করানোর মধ্যে কোনো বাহাদুরি নাই বলেও মন্তব্য করেন নাহিদ ইসলাম।

ফুটপাত দখলমুক্ত করার পাশাপাশি ক্ষুদ্র ব্যবসায়ীদের বিকল্প কর্মসংস্থান নিশ্চিত করার দাবি: বিরোধীদলীয় নেতার
ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
৩০ এপ্রিল ২০২৬
Trulli

রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেপ্তার করা প্রয়োজন: সংসদে নাহিদ