সর্বশেষ

ইসলামী আন্দোলন বাংলাদেশ কোনো ‘গুপ্ত রাজনীতি’ করে না: ফয়জুল করীম

অনলাইন ডেস্ক

ইসলামী আন্দোলন বাংলাদেশ  কোনো ‘গুপ্ত রাজনীতি’ করে না বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র নায়েবে আমির সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম। শুক্রবার (১ মে) রাজধানীর বায়তুল মোকাররম উত্তর গেটে মে দিবস উপলক্ষে ইসলামী শ্রমিক আন্দোলন আয়োজিত শ্রমিক সমাবেশে তিনি এই মন্তব্য করেন। ফয়জুল করীম বলেন, ‘ইসলামী আন্দোলন বাংলাদেশ জোটে ছিল ইসলামের জন্য, বের হয়েছে ইসলামের জন্য। ইসলামী আন্দোলন বাংলাদেশ জনগণের সঙ্গে ধোঁকাবাজি করতে পারে না, প্রতারণা করতে পারে না’।

এসময় ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামের জন্য ক্ষমতা ত্যাগ করতে পারে, কিন্তু ক্ষমতার জন্য ইসলাম ত্যাগ করতে পারে না বলেও উল্লেখ করেন দলটির সিনিয়র নায়েবে আমির। সমাবেশে ফয়জুল করীম প্রশ্ন তোলেন, সত্য বললেই হয়, আপনার পরিবারের মধ্যে কে কে মুক্তিযোদ্ধা ছিল? তাহলে জাতি স্পষ্ট বার্তা পাবে যে অমুক অমুক মুক্তিযোদ্ধা ছিল।

বিএনপির এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগ আসন শূন্য ঘোষণা

আমার পরিবারের লোক মুক্তিযোদ্ধা- কে কে মুক্তিযোদ্ধা? কোথায় যুদ্ধ করেছেন? কোথায় শহীদ হয়েছেন? বলে দেন। তাহলে অস্পষ্ট থাকবে না। সংসদে মুক্তিযুদ্ধ বনাম রাজাকারের পুরোনো বিতর্ক আবারও তোলা হচ্ছে মন্তব্য করে ফয়জুল করীম বলেন, তা জাতির জন্য বিভ্রান্তিকর।

ফুটপাত দখলমুক্ত করার পাশাপাশি ক্ষুদ্র ব্যবসায়ীদের বিকল্প কর্মসংস্থান নিশ্চিত করার দাবি: বিরোধীদলীয় নেতার
ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
০১ মে ২০২৬
Trulli

ইসলামী আন্দোলন বাংলাদেশ কোনো ‘গুপ্ত রাজনীতি’ করে না: ফয়জুল করীম