সর্বশেষ

শিক্ষা অধিদপ্তরে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠনের নির্দেশ

অনলাইন ডেস্ক

রাজধানীর মিরপুরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে অগ্নিকাণ্ডের ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। শুক্রবার (১ মে) ঘটনাস্থল পরিদর্শন করেন শিক্ষামন্ত্রী। এ সময় প্রাথমিক ও গণশিক্ষা সচিবকে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেন তিনি।

শ্রমিক অসন্তোষে বন্ধ ১৪৭ পোশাক কারখানা, উৎপাদন ব্যাহত

মন্ত্রণালয় জানায়, শুক্রবার ভোর আনুমানিক ৫টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরিদর্শনকালে মন্ত্রী বলেন, আগুন লাগার পেছনে কোনো নাশকতার সংশ্লিষ্টতা আছে কি না, তা খতিয়ে দেখতে হবে। এ বিষয়ে পুলিশকে প্রয়োজনীয় নির্দেশনাও দেন তিনি। পাশাপাশি দ্রুত তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার তাগিদ দেন। এ সময় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, সচিব মো. সাখাওয়াত হোসেন এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসী উপস্থিত ছিলেন।

জিয়াউর রহমান ফাউন্ডেশন অত্যন্ত নীরবে-নির্ভৃতে মানুষের জন্য কাজ করে যাচ্ছে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
০১ মে ২০২৬
Trulli

শিক্ষা অধিদপ্তরে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠনের নির্দেশ