সর্বশেষ

মাগুরায় নির্বাচন করলেই জিতবো, যদি সুষ্ঠু নির্বাচন হয়: সাকিব

অনলাইন ডেস্ক

মাগুরা-১ আসন থেকে আওয়ামী লীগের টিকিটে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। তবে চব্বিশের গণঅভ্যুত্থানে সরকার পতন হয়। এতে সংসদ সদস্য পদ হারান সাকিব।

তবে আবারও নির্বাচন করলে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী সাবেক এই টাইগার অধিনায়ক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে দীর্ঘ সাক্ষাৎকারে সাকিব বলেন, ‘মাগুরার মানুষের জন্য সারা জীবন আছে আমার। মাগুরার মানুষ আমাকে আবার সুযোগ দেবেই। যতদিন সুযোগ না পাচ্ছি…. তারপরও যদি ভালো করতে পারি, হয়তো আরও সুযোগ দিবে।

মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: নবাবগঞ্জে আবু আশফাক এমপি

আমার ধারণা, একবার সুযোগ পেলে আমি যে কাজ করবো, তাতে আর বারবার করা লাগবে না।’ তিনি আরও বলেন, ‘আমার শতভাগ বিশ্বাস আছে, ওখানে (মাগুরায়) নির্বাচন করলেই আমি জিতবো। মানুষ আমাকে ভোট দেবে, যদি সুষ্ঠু নির্বাচন হয়।’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও অংশ নিতে চেয়েছিলেন জানিয়ে সাকিব বলেন, ‘আমি তো এবারের নির্বাচনই করতে চেয়েছিলাম। ভেবেছিলাম নির্বাচন করি, ভোটে দাঁড়িয়ে দেখিয়ে দেই। পরে ভাবলাম, আমাকে নির্বাচন করতে দেবে না। এছাড়া দলেরও তো একটা সিদ্ধান্ত থাকে, সেটার বাইরে যাওয়া যায় না। না হলে নির্বাচন করে দেখিয়ে দিতাম।’

হার্দিককে ছাড়ার গুঞ্জনে ইতি টানল মুম্বাই ইন্ডিয়ান্স

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
০৩ মে ২০২৬
Trulli

মাগুরায় নির্বাচন করলেই জিতবো, যদি সুষ্ঠু নির্বাচন হয়: সাকিব