সর্বশেষ

‘অবৈধ বাংলাদেশি’ ফেরত পাঠাতে ঢাকার সহযোগিতা চাইল দিল্লি

অনলাইন ডেস্ক

ভারতে ‘অবৈধ বাংলাদেশি’ রয়েছে দাবি করে তাদের ফেরত পাঠানোর বিষয়ে ঢাকার সহযোগিতা চেয়েছে ভারত। আজ বৃহস্পতিবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এ তথ্য জানান মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।

তিনি বলেন, ‘ভারত থেকে অবৈধ বাংলাদেশিদের প্রত্যাবাসনের মূল বিষয়ের প্রেক্ষাপট দেখতে হবে।

ইরাকের তেল বিক্রির অর্থ মার্কিন ব্যাংকে কেন জমা হয়

এর জন্য বাংলাদেশের সহযোগিতা প্রয়োজন। বাংলাদেশে নাগরিকত্ব যাচাইয়ের ২৮৬২টিরও বেশি মামলা বিচারাধীন বলে জানান জয়সওয়াল। তিনি বলেন, ‘এর মধ্যে কয়েকটি পাঁচ বছরেরও বেশি সময় ধরে আটকে আছে।’ পশ্চিমবঙ্গের নির্বাচনে বিজেপির জয়ের পর বিবৃতি দিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

এসংক্রান্ত প্রশ্নের জবাবে এসব কথা বলেন ভারতের পররাষ্ট্র মুখপাত্র রণধীর জয়সওয়াল।ভারতীয় সীমান্তরক্ষীদের দ্বারা বাংলাদেশে কিছু ব্যক্তিকে ‘পুশ ব্যাক’ করানোর অভিযোগ সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘এ বিষয়ে যা যা প্রয়োজন, আমরা সেই সব ব্যবস্থা নেব।’

নির্বাসন শেষে ভেনেজুয়েলায় ফিরলেন মাচাদোর সহযোগী

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
০৭ মে ২০২৬
Trulli

‘অবৈধ বাংলাদেশি’ ফেরত পাঠাতে ঢাকার সহযোগিতা চাইল দিল্লি