সর্বশেষ

ফজলুর রহমানকে সচিবালয়ে ডেকেছেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক

আগাম বন্যা ও টানা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হাওরাঞ্চলের কৃষকদের পরিস্থিতি নিয়ে বৈঠক করতে কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ফজলুর রহমানকে সচিবালয়ে ডেকে পাঠিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে কৃষকদের পুনর্বাসন ও জরুরি সহায়তার বিষয় তুলে ধরা হবে বলে জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (৭ মে) বিকেলে সচিবালয়ে প্রবেশ করেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান। তার ব্যক্তিগত সহকারী এনামুল হক মোল্লা বিষয়টি নিশ্চিত করেছেন। সূত্রমতে, বিকেল ৪টায় সচিবালয়ে প্রবেশ করেছেন অ্যাডভোকেট ফজলুর রহমান।

‘রক্তঝরা জুলাই জাগরণ’ সভায় যোগ দিলেন তারেক রহমান

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে তিনি হাওরাঞ্চলের সাম্প্রতিক বন্যা ও অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের দুর্দশা, পুনর্বাসন এবং খাদ্য সহায়তার বিষয় তুলে ধরবেন। এর আগে গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে ফজলুর রহমান বলেন, বন্যার পরপরই প্রধানমন্ত্রী তাকে এলাকায় গিয়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়ানোর নির্দেশ দেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের খাদ্য সহায়তার ঘোষণা দিয়েছেন, যা তার মতে ‘সাহসী ও গুরুত্বপূর্ণ উদ্যোগ’।

রাষ্ট্রপতি পদে দলীয় প্রার্থী চূড়ান্তের দায়িত্ব প্রধানমন্ত্রীকে দিয়েছে বিএনপির স্থায়ী কমিটি : মির্জা ফখরুল

হাওরাঞ্চলের এবারের ক্ষয়ক্ষতিকে স্মরণকালের সবচেয়ে বড় ক্ষতির একটি উল্লেখ করে তিনি বলেন, শুধু আগাম বন্যা নয়, টানা বৃষ্টির কারণেও ব্যাপক ক্ষতি হয়েছে। উজান-ভাটির বিভাজন ছাড়াই প্রায় সব এলাকা প্লাবিত হয়েছে। সংসদ সদস্য জানান, তার নির্বাচনি এলাকার ২৪টি ইউনিয়নই সমানভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সংসদ অধিবেশন শেষ হওয়ার পর তিনি ইটনা, মিঠামইন ও অষ্টগ্রামসহ বিভিন্ন হাওর এলাকা ঘুরে পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন।

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
০৭ মে ২০২৬
Trulli

ফজলুর রহমানকে সচিবালয়ে ডেকেছেন প্রধানমন্ত্রী