সর্বশেষ

‘ভারতের গেরুয়া পতাকা বাংলাদেশের কাছে এসে গেছে’

অনলাইন ডেস্ক

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ‌‘সাম্প্রতিক সময়ে ভারতের পশ্চিমবঙ্গে বিজেপি জয়ী হয়েছে। এটা একটা গেরুয়া পতাকা। এই গেরুয়া পতাকা বাংলাদেশের কাছে এসে গেছে। মুসলমানরা যদি সজাগ না থাকে, যদি ইমানি শক্তি না থাকে, তাহলে কিন্তু এই পতাকা আমরা ঠেকাইতে পারবো না।’ শুক্রবার (৮ মে) নারায়ণগঞ্জ শহরের মাসদাইর সিটি কবরস্থান জামে মসজিদে জুমার নামাজের খুতবার আগে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন। নাসীরুদ্দীন পাটওয়ারী আরও বলেন, গত ১৫ বছরে অনেক আলেমের ওপরে নির্যাতন হয়েছে। অনেক মানুষ অনেক কষ্টে ছিল।

আমরা সবাই যদি একটি কাঠামো তৈরি করতে পারি, তাহলে আমাদের বাংলাদেশ নতুনভাবে পরিবর্তন হবে। আমরা সবাইকে মসজিদে আসতে বলি, কারণ আমরা চাই সবাই মসজিদমুখী হোক। মসজিদভিত্তিক সমাজ ব্যবস্থা গড়ে উঠুক।

নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভের ডাক এনসিপির

তিনি আরও বলেন, মুসলমানরা যদি সজাগ না থাকে, তাহলে ভবিষ্যতে বাংলাদেশের বিরুদ্ধে যেসব হুমকি ও ষড়যন্ত্র আসছে, তা মোকাবিলা করা সম্ভব হবে না। এদি‌কে তার আগমন‌কে কেন্দ্র ক‌রে মস‌জি‌দে দল‌টির উল্লেখযোগ্য প‌রিমাণ নেতাকর্মী উপ‌স্থিত হন। মস‌জি‌দে খুতবার সময় দলীয় বা রাজ‌নৈ‌তিক নেতা‌র বক্তব‌্য সমর্থন ক‌রেন‌নি উপ‌স্থিত মুসুল্লিরা। এই কার‌ণে নামাজ শে‌ষে সাধারণ মুসল্লি‌দের অনেকেই ক্ষোভ প্রকাশ কর‌তে দেখা গেছে।

বিরোধী এমপিদের এলাকার ইউপিতে বরাদ্দ না দেওয়ার অভিযোগ সংসদে
ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
০৮ মে ২০২৬
Trulli

‘ভারতের গেরুয়া পতাকা বাংলাদেশের কাছে এসে গেছে’