সর্বশেষ

দ্বিতীয় দিন শেষে পাকিস্তানের সংগ্রহ ১৭৯/১

অনলাইন ডেস্ক

ঢাকা টেস্টের দ্বিতীয় দিনের খেলা শেষে পাকিস্তানের সংগ্রহ ১ উইকেটে ১৭৯ রান। ৮৫ ও ৩৭ রানে অপরাজিত আছেন  এই টেস্টে অভিষেক হওয়া দুই ব্যাটসম্যান আজান আওয়াইস ও আব্দুল্লাহ ফজল। দ্বিতীয় দিনের খেলা শেষে ২৩৪ রানে পিছিয়ে সফরকারী পাকিস্তান।

গতকাল শুক্রবার শুরু হয় দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করে স্বাগতিক বাংলাদেশ। গতকাল প্রথম দিনে ৪ উইকেট হারিয়ে ৩০১ রান করে বাংলাদেশ। আজ শনিবার দ্বিতীয় দিনে আরও ১১২ রান করতেই ৬ উইকেট হারায় বাংলাদেশ। প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৪১৩ রান।

দলের হয়ে সেঞ্চুরি করেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তিনি ১৩০ বলে ১২টি চার আর দুটি ছক্কায় ১০১ রান করেন। ২০০ বল খেলে ১০টি বাউন্ডারির সাহায্যে ৯১ রান করে সেঞ্চুরির আক্ষেপ নিয়ে মাঠ ছাড়েন সাবেক অধিনায়ক মুমিনুল হক সৌরভ।

এমএলএসে সর্বকনিষ্ঠ মাসসেরা কাভান সুলিভান

১৭৯ বলে ৮টি বাউন্ডারির সাহায্যে ৭১ রান করে ফেরেন জাতীয় দলের সাবেক আরেক অধিনায়ক মুশফিকুর রহিম। ৬৭ বলে ৩৩ রান করেন লিটন দাস। মাত্র ১৯ বলে তিন চার আর এক ছক্কায় ২৮ রান করে ফেরেন পেস বোলার তাসকিন আহমেদ। পাকিস্তানের হয়ে ৯২ রানে ৫ উইকেট নেন মোহাম্মদ আব্বাস।

১১৩ রানে ৩ উইকেট নেন পেস বোলার শাহিন শাহ আফ্রিদি। জবাবে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা করে পাকিস্তান। উদ্বোধনী জুটিতে ১০৬ রান করে ফেরেন ওপেনার ইমাম উল হক। তিনি ৭২ বলে ৬টি বাউন্ডারির সাহায্যে ৪৬ রান করে ফেরেন।

দ্বিতীয় উইকেটে ৭৩ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দ্বিতীয় দিনের খেলা শেষ করেন এই টেস্টে অভিষেক হওয়া পাকিস্তানের দুই তরুণ আজান আওয়াইস ও আব্দুল্লাহ ফজল। তাদের কল্যাণে দ্বিতীয় দিন শেষে পাকিস্তানের সংগ্রহ ১ উইকেটে ১৭৯ রান।

অস্ট্রেলিয়াকে ৪-২ গোলে হারাল ব্রাজিল

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
০৯ মে ২০২৬
Trulli

দ্বিতীয় দিন শেষে পাকিস্তানের সংগ্রহ ১৭৯/১