সর্বশেষ

দ্বিতীয় টেস্টের স্কোয়াডে পরিবর্তন আনলো বাংলাদেশ

অনলাইন ডেস্ক

পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের স্কোয়াডে পরিবর্তন এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চোটের কারণে ছিটকে গেছেন ওপেনার সাদমান ইসলাম। তার বদলি হিসেবে দলে ডাক পেয়েছেন আরেক ওপেনার জাকির হাসান। বৃহস্পতিবার (১৪ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জাকিরের দলে অন্তর্ভুক্তির খবর নিশ্চিত করেছে বিসিবি। প্রথম টেস্ট চলাকালীন সময়ে ক্যাচ নিতে গিয়ে বুকে ব্যথা পেয়েছিলেন সাদমান।

চোট ভালো না হওয়ায় দ্বিতীয় টেস্টের স্কোয়াড থেকে বাদ পড়েছেন এই ওপেনার। বিসিবির বিজ্ঞপ্তিতে জাতীয় দলের ফিজিও বায়োজিদুল ইসলাম বলেছেন, ‘মিরপুর টেস্টে খেলার সময় একটি ক্যাচ নিতে গিয়ে বুকে চোট পেয়েছেন সাদমান।

এমএলএসে সর্বকনিষ্ঠ মাসসেরা কাভান সুলিভান

তার বুকে এখনো ব্যাথা থাকায় দ্বিতীয় টেস্টে খেলতে পারছে না।’ এরই মধ্যে দলের সঙ্গে যোগ দিয়েছেন সাদমানের বদলি হিসেবে দলে ডাক পাওয়া জাকির। বৃহস্পতিবার (১৪ মে) দলের সঙ্গে অনুশীলনও করেছেন এই উইকেটরক্ষক ব্যাটার।

অস্ট্রেলিয়াকে ৪-২ গোলে হারাল ব্রাজিল
ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
১৪ মে ২০২৬
Trulli

দ্বিতীয় টেস্টের স্কোয়াডে পরিবর্তন আনলো বাংলাদেশ