সর্বশেষ

ঢাবির ছয় হলে ছাত্রশক্তির আংশিক কমিটি ঘোষণা

অনলাইন ডেস্ক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছয় আবাসিক হলে আংশিক কমিটি ঘোষণা করেছে জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে এ কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি। বৃহস্পতিবার (১৪ মে) জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি তাহমিদ আল মুদ্দাসির চৌধুরী, সাধারণ সম্পাদক আল আমিন সরকার এবং সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল্লাহ এক বছরের জন্য এসব কমিটির অনুমোদন দেন। ঘোষিত হল শাখাগুলো হলো- মাস্টারদা সূর্যসেন হল, বিজয় একাত্তর হল, সার্জেন্ট জহুরুল হক হল, হাজী মুহাম্মদ মুহসীন হল, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল এবং অমর একুশে হল।

ঘোষিত কমিটিতে মাস্টারদা সূর্যসেন হল শাখার আহ্বায়ক করা হয়েছে সাকিবুল হাসানকে এবং সদস্য সচিব মো. আরমানুল ইসলাম। বিজয় একাত্তর হল শাখার আহ্বায়ক হয়েছেন আমিনুল ইসলাম এবং সদস্য সচিব হয়েছেন সর্দার তানভীর বিন নজরুল। অমর একুশে হল শাখার আহ্বায়ক হয়েছেন রুবায়েত হাসান রিমন এবং সদস্য সচিব হয়েছেন দিনাত হক। সার্জেন্ট জহুরুল হক হল শাখার আহ্বায়ক আল মেহরাজ শাহরিয়ার মিথুন এবং সদস্য সচিব নাজিমুদ্দিন সাইফ।

বিএনপির এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগ আসন শূন্য ঘোষণা

হাজী মুহাম্মদ মুহসীন হল শাখার আহ্বায়ক হয়েছেন সাইদুর রহমান শাহিদ এবং সদস্য সচিব হয়েছেন সাঈদ আফ্রিদী। মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল শাখার আহ্বায়ক হয়েছেন শাহরিয়ার ইয়ামিন এবং সদস্য সচিব হয়েছেন মুশফিক হাসান। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ৩০ কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে। পাশাপাশি শিক্ষার্থীদের অধিকার আদায়ে বিভিন্ন কর্মসূচিও গ্রহণ করা হবে বলে নেতারা জানিয়েছেন।

ফুটপাত দখলমুক্ত করার পাশাপাশি ক্ষুদ্র ব্যবসায়ীদের বিকল্প কর্মসংস্থান নিশ্চিত করার দাবি: বিরোধীদলীয় নেতার
ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
১৪ মে ২০২৬
Trulli

ঢাবির ছয় হলে ছাত্রশক্তির আংশিক কমিটি ঘোষণা