সর্বশেষ

আশুলিয়ায়  বিকাশ ব্যবসায়ীর ওপর হামলা, টাকা-মোবাইল ছিনতাই

আশুলিয়া প্রতিনিধি

ঢাকার আশুলিয়ায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে এক সাংবাদিক ও বিকাশ ব্যবসায়ীর ওপর হামলা, মারধর এবং নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আশুলিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী মো. মনির হোসেন।

অভিযোগ সূত্রে জানা যায়, মো. মনির হোসেন (৪১) আশুলিয়ার ভাদাইল দক্ষিণপাড়া কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন এলাকার বাসিন্দা। তিনি দেলোয়ার ভূইয়ার মার্কেটে “রাফি জেনারেল স্টোর” নামে একটি বিকাশের দোকান পরিচালনা করেন। পাশাপাশি তিনি দৈনিক বাংলা খবর পত্রিকার নিজস্ব প্রতিবেদক হিসেবেও কর্মরত রয়েছেন।

লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন, একই এলাকার মো. শফিক সিকদার (৩২) ও মো. তারেক সিকদার (৩৫) তার দোকানে নিয়মিত লেনদেন করতেন। একপর্যায়ে তাদের কাছে তার ১০ হাজার টাকা পাওনা হয়। দীর্ঘদিন ধরে পাওনা টাকা ফেরত চাইলে অভিযুক্তদের সঙ্গে তার বিরোধ ও শত্রুতার সৃষ্টি হয়।

হাইকোর্টের আদেশকে তোয়াক্কা না করেই শিবালয়ে প্রকাশ্যেই যমুনা থেকে বালু উত্তোলন

অভিযোগ অনুযায়ী, গত ১৪ মে ২০২৬ রাত আনুমানিক ১টার দিকে অভিযুক্ত দুই ভাই আশুলিয়া থানাধীন ভাদাইল দক্ষিণপাড়া এলাকার দেলোয়ার ভূইয়ার মার্কেটে অবস্থিত তার “রাফি জেনারেল স্টোর” দোকানের সামনে এসে পূর্ব শত্রুতার জেরে তার ওপর হামলা চালায়। এসময় তারা তাকে এলোপাতাড়িভাবে মারধর করে শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা ও রক্ত জমাট জখম করে।

মনির হোসেন অভিযোগ করেন, হামলার সময় তার কাছে থাকা নগদ ৪৬ হাজার ৬০০ টাকা ছিনিয়ে নেওয়া হয়। এছাড়া একটি অপ্পো এ-৩৩ মোবাইল ফোন (নম্বর: ০১৭২৭৮১৩০৬৯) এবং একটি শাওমি মোবাইল ফোন (নম্বর: ০১৪০৯৩৬৭৩৭৪) নিয়ে যায় অভিযুক্তরা। মোবাইল দুটি মিলিয়ে আনুমানিক ২৯ হাজার ৫০০ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি অভিযোগে উল্লেখ করেন। উভয় মোবাইল ফোনেই সক্রিয় সিম সংযুক্ত ছিল।

তিনি আরও জানান, তার ডাকচিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা তাকে প্রাণনাশের হুমকি দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয়দের সহায়তায় তিনি ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা গ্রহণ করেনম

ধামরাইয়ে কুশুরা ইউনিয়ন ভূমি অফিসে ‘দালাল’মনিরের দাপট:নেপথ্যে কার খুঁটির জোর?

এ ঘটনায় আশুলিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী।

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
১৪ মে ২০২৬
Trulli

আশুলিয়ায়  বিকাশ ব্যবসায়ীর ওপর হামলা, টাকা-মোবাইল ছিনতাই