সর্বশেষ

কোন জাহাজ হরমুজ দিয়ে চলাচল করতে পারবে জানালেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রের প্রতি কোনো আস্থা নেই বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি বলেছেন, ওয়াশিংটন যদি আন্তরিক হয়, তবেই কেবল তেহরান আলোচনায় আগ্রহী। খবর আল আরাবিয়ার। শুক্রবার (১৫ মে) যুদ্ধ বন্ধে চলমান আলোচনা স্থগিত থাকার মধ্যেই এ মন্তব্য করেন তিনি। নয়াদিল্লিতে ব্রিকস পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে অংশ নিতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আরাগচি বলেন, তেহরানের সঙ্গে যুদ্ধে জড়িত নয়—এমন সব জাহাজ হরমুজ প্রণালি দিয়ে চলাচল করতে পারবে। তবে যেসব জাহাজ ওই পথ ব্যবহার করতে চায়, তাদের ইরানের নৌবাহিনীর সঙ্গে সমন্বয় করতে হবে।

তিনি জানান, গুরুত্বপূর্ণ এ নৌপথ ঘিরে পরিস্থিতি বর্তমানে ‘খুবই জটিল’। চলতি বছরের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে যুদ্ধ শুরুর পর বিশ্ব জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালিতে অধিকাংশ জাহাজ চলাচল কার্যত বন্ধ করে দেয় ইরান। এর আগে বৈশ্বিক তেল ও গ্যাস সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ এই পথ দিয়ে পরিবাহিত হতো। গত মাসে ওয়াশিংটন ও তেহরান যুদ্ধবিরতিতে সম্মত হলেও স্থায়ী শান্তিচুক্তি নিয়ে এখনও সমঝোতায় পৌঁছাতে পারেনি দুই পক্ষ।

মদিনায় মসজিদে নববীর কাছে বোমা হামলা

পাকিস্তানের মধ্যস্থতায় চলা আলোচনা গত সপ্তাহে স্থগিত হয়ে যায়, কারণ উভয় দেশই একে অপরের সর্বশেষ প্রস্তাব প্রত্যাখ্যান করে। আরাগচি বলেন, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ‘পরস্পরবিরোধী বার্তা’ আসায় আলোচনার বিষয়ে তাদের প্রকৃত উদ্দেশ্য নিয়ে ইরানের মধ্যে সংশয় তৈরি হয়েছে। তবে পাকিস্তানের মধ্যস্থতা ব্যর্থ হয়নি, বরং তা বর্তমানে ‘জটিল পরিস্থিতির’ মধ্যে রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, কূটনীতিকে সুযোগ দিতে ইরান যুদ্ধবিরতি বজায় রাখার চেষ্টা করছে। তবে প্রয়োজনে আবারও যুদ্ধে ফিরতে প্রস্তুত রয়েছে তেহরান। দুই দেশের আলোচনায় প্রধান অচলাবস্থার কারণ হিসেবে ইরানের পারমাণবিক কর্মসূচি ও হরমুজ প্রণালির নিয়ন্ত্রণের বিষয়টি উঠে এসেছে। এদিকে আরাগচির এ বক্তব্যের কয়েক ঘণ্টা আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরান ইস্যুতে তার ধৈর্যের সীমা ফুরিয়ে আসছে। একই সঙ্গে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং–এর সঙ্গে আলোচনায় তিনি একমত হয়েছেন যে, তেহরানকে হরমুজ প্রণালি পুনরায় খুলে দিতে হবে।

যুক্তরাষ্ট্রে ২০০ বিলিয়ন ডলারের বিনিয়োগের ঘোষণা ট্রাম্পের, কিছু প্রকল্পে শর্ত দিচ্ছে সিউল

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
১৫ মে ২০২৬
Trulli

কোন জাহাজ হরমুজ দিয়ে চলাচল করতে পারবে জানালেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী