নারায়ণগন্জের রুপগন্জে মুড়াপাড়া ইউনিয়নস্হ মুড়াপাড়া সরকারী পাইলট মডেল হাই স্কুলের ১২৫ বছর পূর্তি উপলক্ষ্যে গোল্ডকাপ ফুটবলটুর্নামেন্ট-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।এ টুর্নামেন্ট শুভ উদ্বোধন করেন রুপগন্জ উপজেলার সাংসদ মুস্তাফিজুর রহমান ভূইয়া দীপু।
আজ টুর্নামেন্টের ৪র্থ ম্যাচ, নক আউট প্রথম পর্বের শেষ খেলায় কায়েতপাড়া ইউনিয়ন বনাম ভূলতা ইউনিয়নের মধ্যে স্কুল মাঠে বিকাল ৪-৩০ ঘটিকায় অনুষ্ঠিত হয়।খেলায় কায়েতপাড়া ইউনিয়ন ২-০ গোলে ভূলতা ইউনিয়নকে পরাজিত করে।
আজকের উত্তেজনাপূর্ণ খেলাটি কিক্ অফের মাধ্যমে উদ্বোধন করেন নারায়ণগন্জ জেলা বি এন পির সাবেক সাধারণ সম্পাদক ও ১২৫ বছর পূর্তি উদযাপন কমিটির সম্পাদক গোলাম ফারুক খোকন।আরও উপস্থিত ছিলেন মাহবুবুর রহমান সভাপতি, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দল, মোঃ সেলিম সিনিয়র সহ সভাপতি, রূপগঞ্জ উপজেলা বিএনপি, মোঃ আল আমিন সরকার,ট্রেজারার,১২৫বছর পূর্তি মুড়াপাড়া সরকারী মডেল হাই স্কুল উদযাপন কমিটি,মাসুদুর রহমান সাবেক সহ-সভাপতি নারায়ণগঞ্জ জেলা ছাত্রদল,আলী আহম্মদ সদস্য সচিব, রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দল,আব্দুলা আল মামুন সহ -দপ্তর সম্পাদক রুপগন্জ উপজেলা বি এন পি,সৈয়দ গোলাম রুপস,সহ-সভাপতি,স্বাধীনতা ফুটবল ক্লাব,বা ফু ফে ও প্রমুখ।
এ খেলাটি আনুমানিক ১০ হাজার দর্শকবৃন্দ উপভোগ করেন।















