সর্বশেষ

কুমিল্লা বিভাগ জনগণের দাবি হলে পূরণ করা হবে: প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক

জনগণের দাবির ভিত্তিতেই কুমিল্লাকে বিভাগে উন্নীত করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী বলেন, জনগণের দাবি হয়ে থাকলে কুমিল্লা বিভাগ হবে।

শনিবার দুপুরে কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর বাজার মাঠে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন প্রধানমন্ত্রী।  সভায় জনতার পক্ষ থেকে কুমিল্লা বিভাগ প্রতিষ্ঠার দাবি ওঠে।

পাহাড়ের শিক্ষার্থীদের আধুনিক শিক্ষার সুযোগ নিশ্চিতের কথা মীর হেলালের

জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘ঠিক আছে। সবাই যদি এই দাবির সঙ্গে একমত হন, তাহলে বাস্তবায়ন হবে। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় থাকলে জনগণকে দেয়া ওয়াদা পূরণ করে। বরুড়া ও বগুড়ায় একই রকম সমানভাবে উন্নয়ন হবে।

তারেক রহমান বলেন, বিএনপি নির্বাচনি অঙ্গীকার পূরণ করে যাচ্ছে। অতীতে যতবার দেশ সেবার সুযোগ পেয়েছে, তারা অঙ্গীকার পূরণ করেছে।  এ সময় তিনি বলেন, কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করব। সবাইকে ধৈর্য ধারণ করতে হবে।

আলোচনার মাধ্যমে সংবিধানে অন্তর্ভুক্তিমূলক সংশোধনের কথা স্বরাষ্ট্রমন্ত্রীর

স্বৈরাচার দেশের মানুষের টাকা লুটপাট করেছে, সে কারণে আমাদের ধৈর্য ধরতে হবে এবং কিছু কষ্টও সহ্য করতে হবে। জনগণই বিএনপির রাজনীতির মূল উৎস। আপনারা বিএনপির সঙ্গে থাকলে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারব।

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
১৬ মে ২০২৬
Trulli

কুমিল্লা বিভাগ জনগণের দাবি হলে পূরণ করা হবে: প্রধানমন্ত্রী