সর্বশেষ

ব্যাংককে ট্রেনের সঙ্গে সংঘর্ষের পর বাসে আগুন, নিহত ৮

অনলাইন ডেস্ক

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ট্রেনের সঙ্গে সংঘর্ষের পর একটি যাত্রীবাহী বাসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১৬ মে) সংঘটিত এ দুর্ঘটনায় অন্তত আটজন নিহত এবং আরও ২৫ জন আহত হয়েছেন।

ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্সের বরাতে স্থানীয় পুলিশ ও উদ্ধারকারী কর্তৃপক্ষ জানিয়েছে, সংঘর্ষের পর বাসটিতে আগুন ধরে যায় এবং দ্রুত তা আশপাশের কয়েকটি যানবাহনেও ছড়িয়ে পড়ে।

মদিনায় মসজিদে নববীর কাছে বোমা হামলা

দুর্ঘটনায় একটি ট্রেন, যাত্রীবাহী বাস, কয়েকটি ব্যক্তিগত গাড়ি এবং মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ঘটনার পরপরই দমকল ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। উদ্ধারকারীরা ধ্বংসস্তূপের ভেতর থেকে আহতদের বের করে আনেন, অন্যদিকে দমকলকর্মীরা পানির পাইপ ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালান।

যুক্তরাষ্ট্রে ২০০ বিলিয়ন ডলারের বিনিয়োগের ঘোষণা ট্রাম্পের, কিছু প্রকল্পে শর্ত দিচ্ছে সিউল

কর্তৃপক্ষ জানিয়েছে, আগুন বর্তমানে নিয়ন্ত্রণে এসেছে। তবে সম্ভাব্য আরও হতাহত ব্যক্তিদের খুঁজে বের করতে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। দুর্ঘটনার কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় তদন্ত শুরু করেছে থাই কর্তৃপক্ষ।

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
১৬ মে ২০২৬
Trulli

ব্যাংককে ট্রেনের সঙ্গে সংঘর্ষের পর বাসে আগুন, নিহত ৮