সর্বশেষ

আশুলিয়া থানা মহিলা দলের সভাপতি জোৎস্না ও সম্পাদক পলি

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল  আশুলিয়া থানার আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

বুধবার দুপুরে এবিষয়ে নিশ্চিত করেন ঢাকা জেলা মহিলা দলের সভাপতি শামীমা রাহিম। এরআগে মঙ্গলবার বিকালে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল ঢাকা জেলা শাখার সভাপতি শামিমা রাহিম এবং সাধারণ সম্পাদক সুলতানা খন্দকারের স্বাক্ষরিত দলীয় প্যাডে এই কমিটির অনুমোদন দেওয়া হয়।

অনুমোদনপত্রে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে ঢাকা জেলা মহিলা দলের কাছে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

সাভারে ভুয়া পুলিশ কর্মকর্তা প্রতারক ফয়সাল গ্রেপ্তার

অনুমোদিত আংশিক কমিটিতে জোৎস্না আক্তারকে সভাপতি ও মাহফুজা বেগম পলিকে সাধারণ সম্পাদক করা হয়। এছাড়া শিউলী আক্তারকে সিনিয়র সহ-সভাপতি, শারমিন ফেরদৌসকে সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক, নাজমা আক্তারকে সাংগঠনিক সম্পাদক, মাকসুদা হেনা রুবিকে প্রচার সম্পাদক এবং রহিমা বেগমকে দপ্তর সম্পাদক করা হয়েছে।

নেতৃবৃন্দের প্রতি শুভেচ্ছা জানিয়ে নবগঠিত কমিটির সভাপতি জোৎস্না আক্তার ও সাধারণ সম্পাদক মাহফুজা বেগম পলি বলেন, আমাদের উপর যে দ্বায়িত্ব দেওয়া হয়েছে, এজন্য ঢাকা জেলা কমিটির সম্মানিত সভাপতি ও সাধারণ সম্পাদকের প্রতি আমরা কৃতজ্ঞ। আমরা শহীদ জিয়াউর রহমানের আদর্শকে আঁকড়ে ধরে নতুন নেতৃত্ব আশুলিয়া থানা মহিলা দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করবো এবং তৃণমূল পর্যায়ে দলকে সুসংগঠিত ও শক্তিশালী করতে কার্যকর ভূমিকা রাখতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাবো।

কমিটির বিষয়ে ঢাকা জেলা মহিলা দলের সভাপতি শামীমা রাহিম বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে যারা রাজপথে ছিলো এবং অনেক ত্যাগ তিতিক্ষা করেছেন, তাদেরকে নিয়েই এই কমিটি গঠন করা হয়েছে। তারা দলের নিয়ম-কানুন মেনে সামনের দিনগুলোতে এগিয়ে যাবেন বলে আশাবাদ ব্যক্ত করছি।

বাউফলে ১২৪ পিচ ইয়াবাসহ মাদক কারবারি খলিল সরদার গ্রেপ্তার

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
০১ জুলাই ২০২৬
Trulli

আশুলিয়া থানা মহিলা দলের সভাপতি জোৎস্না ও সম্পাদক পলি