সর্বশেষ

ত্রিশাল উপজেলার কৃষকের মাঝে বীজ ও সার প্রণোদনা বিতরণ

মকবুল হোসেন, ময়মনসিংহ

ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার কৃষকের মাঝে আমন ধানের বীজ ও সার কৃষি প্রণোদনা বিতরন করা হয়েছে। আজ ২ জুলাই, ২০২৬খ্রি. দুপুরে ময়মনসিংহ জেলার ত্রিশালে কৃষকের মাঝে কৃষি কৃষি প্রণোদনা বিতরণ করা হয়।

ত্রিশাল উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ত্রিশাল এর আয়োজনে কৃষকের মাঝে আমন ধানের বীজ ও সার প্রণোদনা বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৭ আসনের জাতীয় সংসদ সদস্য ডা. মোঃ মাহাবুবুর রহমান এমপি। সভাপতিত্ব করেন ত্রিশাল উপজেলার ইউএনও আরাফাত সিদ্দিকী। প্রায় ৩ হাজার কৃষকের মাঝে প্রধান অতিথি প্রণোদনার সার ও বীজ বিতরণ করেন।

প্রশাসনের সামনেই যমুনায় অবৈধ বালু উত্তোলন: ঝুঁকিতে বিদ্যুৎ গ্রিড হাজারো বসতি

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, বর্তমান সরকার কৃষিবান্ধব সরকার। দায়িত্ব গ্রহণের শুরুতেই সরকার প্রান্তিক কৃষকের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করেছে। এছাড়া বাজেটে কৃষি উপকরণের দাম স্থির রেখেছে। ফলে কৃষক ও ভোক্তা উভয়ই উপকৃত হচ্ছে। অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তাসহ বিভিন্ন সরকারি কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, কৃষকবৃন্দ, সুধীবৃন্দ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় উপজেলা পরিষদ চত্বরে উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়েছে।

নেত্রকোণায় জুলাই শহীদ সোহাগের পরিবারের জন্য গৃহ নির্মাণ কাজের উদ্বোধন
ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
০৩ জুলাই ২০২৬
Trulli

ত্রিশাল উপজেলার কৃষকের মাঝে বীজ ও সার প্রণোদনা বিতরণ