সর্বশেষ

জীবননগরে পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযান, ২৩১বোতল ভারতীয় নেশা দ্রব্য আটক

চিত্তরঞ্জন সাহা চিতু - চুয়াডাঙ্গা

চিত্তরঞ্জন সাহা চিতু, চুয়াডাঙ্গা সংবাদদাতা চুয়াডাঙ্গার জীবননগরে মাদক বিরোধী বিশেষ অভিযানে ২৩১ বোতল ভারতীয় নেশাজাতীয় দ্রব্য ‘ইসকাপ’ সিরাপ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার আন্দুলবাড়ীয়া গ্রামের মীরপাড়ার মহিদুল ইসলামের ছেলে নুরুল ইসলাম (২৫) এবং একই পাড়ার আলেকের স্ত্রী খাদিজা বেগম (৫০)।

পুলিশ জানায়, গতকাল গোপন সংবাদের ভিত্তিতে জীবননগর থানার অফিসার ইনচার্জ মো. সোলাইমান শেখের নেতৃত্বে ধোপাখালী বাজার এলাকায় মাদকবিরোধী অভিযান চালানো হয়। এসময় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ২৩১ বোতল ভারতীয় নেশাজাতীয় দ্রব্য ‘ইসকাপ’ জব্দ করা হয়।

উদ্বোধনের দিনেই ধাক্কা খেল পিংক বাস, জরিমানা বলাকা পরিবহনকে

জীবননগর থানার অফিসার ইনচার্জ মো. সোলাইমান শেখ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে ২৩১ বোতল ভারতীয় ইসকাপ উদ্ধার এবং দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তিনি আরও বলেন, সীমান্তবর্তী এলাকায় মাদক চোরাচালান ও মাদক ব্যবসা প্রতিরোধে জীবননগর থানা পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

মূল সড়কে বসতে পারবে না হকাররা, চালু হচ্ছে হলিডে ও নাইট মার্কেট
ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
০৪ জুলাই ২০২৬
Trulli

জীবননগরে পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযান, ২৩১বোতল ভারতীয় নেশা দ্রব্য আটক