সর্বশেষ

বেনাপোলে এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বেনাপোল প্রতিনিধি:

বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশে দেশের জনপ্রিয় বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন এনটিভির ২৩ বছর পেরিয়ে ২৪তম বর্ষে পদার্পণ করায় বেনাপোলে র‍্যালি ও কেক কেটে দিবসটি উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার শনিবার (৪ জুলাই ২০২৬) বিকেল সাড়ে ৪ টার সময় বেনাপোলে প্রেসক্লাব কার্যালয়ে এনটিভির বেনাপোল প্রতিনিধি আলহাজ্ব মহসিন মিলন এর সভাপতিত্বে এক আলোচনা সভা ও কেক কেটে অনুষ্ঠানটি পালন হয়।

এর আগে এনটিভির ২৪ তম প্রতিষ্ঠা বার্ষিকীর বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি বেনাপোল প্রেসক্লাব এর সামনে থেকে শুরু করে বেনাপোল স্থলবন্দর এর প্রধান প্রধান সড়ক ঘুরে আবারো বেনাপোল প্রেসক্লাবে এসে শেষ হয়।

উদ্বোধনের দিনেই ধাক্কা খেল পিংক বাস, জরিমানা বলাকা পরিবহনকে

এ সময় আলোচনা সভায় আমন্ত্রিত প্রধান অতিথির বক্তব্য দেন, বেনাপোল স্থলবন্দর (ট্রাফিক) পরিচালক শামীম হোসেন এবং বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বেনাপোল ট্রান্সপোর্ট মালিক সমিতির সভাপতি ও বেনাপোল পৌর বিএনপির সহ-সভাপতি এ কে এম আতিকুজ্জামান সনি। এছাড়াও বক্তব্য রাখেন বেনাপোল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বকুল মাহাবুবসহ আরও অন্যান্য আমন্ত্রিত ব্যক্তিবর্গ।

মূল সড়কে বসতে পারবে না হকাররা, চালু হচ্ছে হলিডে ও নাইট মার্কেট
ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
০৪ জুলাই ২০২৬
Trulli

বেনাপোলে এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত