সর্বশেষ

সরকারি ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ

অনলাইন ডেস্ক

সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুন-বিলবোর্ডে ‘প্রধানমন্ত্রীর ছবি’ প্রকাশ করা যাবে না। এই ব্যাপারে নিষেধাজ্ঞার আরোপ করে পরিপত্র জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

রোববার এই সংক্রান্ত পরিপত্র জারি করার তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব হাসান শিপলু। তিনি বলেন, আজ সকালে গুলশানের বাসা থেকে সচিবালয়ে আসার সময়ে প্রধানমন্ত্রী তারেক রহমান দেখতে পান সড়কে একটি মন্ত্রলালয়ে আয়োজিত কর্মসূচি উপলক্ষে ব্যানার-ফেস্টুনে নিজের ছবি প্রদর্শিত হচ্ছে। প্রধানমন্ত্রী সচিবালয়ে নিজের দপ্তরে এসে মন্ত্রিপরিষদ সচিবকে ডেকে এই নিদের্শনা দেন। পরে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পরিপত্র জারি করা হয়।

আমলাতন্ত্রকে আরও জনমুখী করা হচ্ছে: ডেপুটি স্পিকার

মন্ত্রিপরিষদ বিভাগের উপ সচিব তানিয়া আফরোজ স্বাক্ষরিত পরিপত্রে বলা হয়েছে যে, সরকারি কোনো অনুষ্ঠান উপলক্ষে প্রস্তুতকৃত ব্যানার, ফেস্টুন, বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি থ্রি ডি বা অন্য কোনো আঙিকে ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করা হলো।

সরকারি অনুষ্ঠানে ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড প্রস্তুতের ক্ষেত্রে অনুষ্ঠানের বিষয়বস্তুকে প্রাধান্য দিয়ে প্রয়োজনীয় ও সামঞ্জস্যপূর্ণ তথ্য উপস্থাপন করতে হবে। ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডের নকশা এমনভাবে তৈরি করতে হবে যাতে অনুষ্ঠানের উদ্দেশ্যে ও বার্তা ও বিষয়বস্তু সুস্পষ্টভাবে প্রতিফলিত হয়। পরিপত্রটি গুরুত্বপূর্ণ বিধায় অবিলম্বে কার্যকর হবে বলে পরিপত্র বলা হয়।

বাংলাদেশ পুলিশের নতুন মুখপাত্র কামারুম মুনিরা

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
০৫ জুলাই ২০২৬
Trulli

সরকারি ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ