সর্বশেষ

সাভারে এনসিপির সমাবেশে বোমা বিস্ফোরণ, আহত ৩

সাভার প্রতিনিধি

সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রাপরবর্তী সমাবেশস্থলে বোমা বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। এতে তিনজন আহত হয়েছেন। তাদের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

সোমবার রাত পৌনে ১০টার দিকে সাভার থানা স্ট্যান্ড ঈদগাহ মাঠে এনসিপির সমাবেশ চলাকালে হঠাৎ এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় সমাবেশস্থলে চরম আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। এনসিপির কেন্দ্রীয় সদস্য ইয়াসির আরাফাত ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আহত তিনজন হলেন বরিশালের বাকেরগঞ্জ উপজেলার আতাখালী এলাকার মো. গণি খন্দকারের ছেলে শাহীন খান্দকার (৩০), পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার গোয়ালমারী এলাকার জামাল উদ্দিনের ছেলে মো. জসিম (২৬) ও সাভারের মুক্তির মোড় এলাকার উসমান গণির ছেলে শাহাদাত হোসেন (৪০)।

বরিশাল চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের ১০ তলা থেকে পড়ে কলেজের হিসাবরক্ষকের মৃত্যু

ইয়াসির আরাফাত জানান, ঢাকা জেলা এনসিপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদ যখন মঞ্চে বক্তব্য দিচ্ছিলেন, ঠিক সেই মুহূর্তে সন্ত্রাসীরা বোমা বিস্ফোরণ ঘটায়। সে সময় সমাবেশমঞ্চে এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, কমিটির সদস্য সচিব আখতার হোসেন এবং উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ কেন্দ্রীয় ও স্থানীয় শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

শীর্ষ নেতাদের উপস্থিতিতে এমন ন্যক্কারজনক ও পরিকল্পিত হামলার ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন দলটির নেতাকর্মীরা। এই হামলার পেছনে কারা জড়িত, সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি।

সবশেষ খবর পাওয়া অনুযায়ী, এ ঘটনায় জড়িতদের খুঁজে বের করে বিচার নিশ্চিত করার দাবিতে এনসিপির নেতাকর্মীরা সাভার থানার সামনে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছেন।

ডেঙ্গুতে একদিনে রেকর্ড ১০ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৯৬

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
০৬ জুলাই ২০২৬
Trulli

সাভারে এনসিপির সমাবেশে বোমা বিস্ফোরণ, আহত ৩