সর্বশেষ

সাকিবের ফেসবুক পোস্টে বঙ্গবন্ধুর স্মরণ

অনলাইন ডেস্ক

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান।

শনিবার (১৫ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বঙ্গবন্ধুর ছবি সংবলিত একটি পোস্ট প্রকাশ করেন সাকিব। সেখানে বঙ্গবন্ধুর অমর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি ১৯৭৫ সালের ১৫ আগস্ট নিহত বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদের প্রতিও গভীর শোক ও শ্রদ্ধা জানানো হয়।

১৯৭৫ সালের ১৫ আগস্ট ধানমন্ডির ৩২ নম্বরের বাসভবনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়। ওই ঘটনায় তাঁর সহধর্মিণী বেগম ফজিলাতুন্নেছা মুজিব, তিন ছেলে শেখ কামাল, শেখ জামাল ও শেখ রাসেল এবং পুত্রবধূ সুলতানা কামাল ও রোজী জামাল নিহত হন।

অস্ট্রেলিয়াকে ৪-২ গোলে হারাল ব্রাজিল

এ ছাড়া বঙ্গবন্ধুর ভাই শেখ আবু নাসের, সামরিক সচিব জামিলউদ্দিন আহমেদ, এসবি কর্মকর্তা সিদ্দিকুর রহমান ও সেনাসদস্য সৈয়দ মাহবুবুল হকও ওই দিনের হত্যাকাণ্ডে প্রাণ হারান।

একই দিনে বঙ্গবন্ধুর ভাগনে শেখ ফজলুল হক মনি ও তাঁর অন্তঃসত্ত্বা স্ত্রী আরজু মনি এবং বঙ্গবন্ধুর ভগ্নিপতি আবদুর রব সেরনিয়াবাতের পরিবারের কয়েকজন সদস্যও নিহত হন।

সে সময় দেশের বাইরে থাকায় বঙ্গবন্ধুর দুই মেয়ে শেখ হাসিনা ও শেখ রেহানা প্রাণে বেঁচে যান।

২০২৭ বিশ্বকাপের সূচি প্রকাশ ১ অক্টোবর, টিকিটের ব্যালটও শুরু

শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার ১৫ আগস্টকে জাতীয় শোক দিবস হিসেবে পালন করত। তবে ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ ছাড়ার পর অন্তর্বর্তীকালীন সরকার ১৫ আগস্টের সরকারি ছুটি বাতিল করে, যা এখনো বহাল রয়েছে।

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
১৫ আগস্ট ২০২৬
Trulli

সাকিবের ফেসবুক পোস্টে বঙ্গবন্ধুর স্মরণ