সর্বশেষ

অবকাঠামো উন্নয়ন ছাড়া গ্যাস সংকট কাটবে না, সময় লাগতে পারে দুই বছর

অনলাইন ডেস্ক

দেশের চলমান গ্যাস সংকট থেকে পুরোপুরি বের হতে অবকাঠামো তৈরিতে সময় প্রয়োজন বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তাঁর মতে, পরিস্থিতি স্বাভাবিক করতে প্রায় দুই বছর সময় লাগতে পারে।

শনিবার (১৫ আগস্ট) সিলেটে একটি কর্মশালা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

পাহাড়ের শিক্ষার্থীদের আধুনিক শিক্ষার সুযোগ নিশ্চিতের কথা মীর হেলালের

মন্ত্রী বলেন, জ্বালানি সংকটের চ্যালেঞ্জ এখন স্পষ্ট। এই পরিস্থিতি থেকে টেকসইভাবে বের হতে প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তুলতে যে সময় দরকার, তা দিতে হবে।

আপৎকালীন পরিস্থিতি মোকাবিলায় সরকার প্রচলিত চিন্তার বাইরে গিয়ে কাজ করছে বলেও জানান তিনি।

আলোচনার মাধ্যমে সংবিধানে অন্তর্ভুক্তিমূলক সংশোধনের কথা স্বরাষ্ট্রমন্ত্রীর

এদিকে দেশের জ্বালানি পরিস্থিতি স্বাভাবিক করতে মালয়েশিয়া থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির চেষ্টা চলছে বলেও জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী।

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
১৫ আগস্ট ২০২৬
Trulli

অবকাঠামো উন্নয়ন ছাড়া গ্যাস সংকট কাটবে না, সময় লাগতে পারে দুই বছর