সর্বশেষ

ডিজিটাল নির্ভরতা কমিয়ে শিশুদের বইমুখী করার আহ্বান প্রতিমন্ত্রীর

অনলাইন ডেস্ক

শিশুদের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তাঁর মতে, অতিরিক্ত ডিজিটাল ডিভাইসনির্ভরতার কারণে সমাজে নানা ধরনের অস্থিরতা তৈরি হচ্ছে।

শনিবার (১৫ আগস্ট) সকালে যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি মিলনায়তনে ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পাহাড়ের শিক্ষার্থীদের আধুনিক শিক্ষার সুযোগ নিশ্চিতের কথা মীর হেলালের

প্রতিমন্ত্রী বলেন, সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে শিশুদের বই পড়ার অভ্যাসে ফিরিয়ে নিতে হবে। পাঁচ দিনব্যাপী এ বইমেলার আয়োজন করেছে জেলা প্রশাসন যশোর, বিশ্বসাহিত্য কেন্দ্র ও যশোর ইনস্টিটিউট।

অনুষ্ঠানে যশোর ইনস্টিটিউটের উন্নয়ন নিয়েও বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন তিনি। প্রতিষ্ঠানটির মাঠ ও ঘূর্ণায়মান মঞ্চ সংস্কার এবং টাউন ক্লাবের উন্নয়নের ঘোষণা দেওয়া হয়। এর আগে প্রতিষ্ঠানটির উন্নয়নে ৫০ লাখ টাকা দেওয়া হয়েছে বলেও জানানো হয়।

আলোচনার মাধ্যমে সংবিধানে অন্তর্ভুক্তিমূলক সংশোধনের কথা স্বরাষ্ট্রমন্ত্রীর

অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক সুজন সরকার, জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম এবং যশোর ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক এ জেড এম সালেকসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
১৫ আগস্ট ২০২৬
Trulli

ডিজিটাল নির্ভরতা কমিয়ে শিশুদের বইমুখী করার আহ্বান প্রতিমন্ত্রীর