সর্বশেষ

সময়ের চাহিদায় যুব প্রশিক্ষণে আসছে নতুন কোর্স

অনলাইন ডেস্ক

যুবসমাজকে দক্ষ, আত্মনির্ভরশীল ও কর্মমুখী করে তুলতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।শনিবার (১৫ আগস্ট) সাভারের জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে আয়োজিত একটি কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মপরিকল্পনা প্রণয়ন ছিল কর্মশালার মূল বিষয়।

প্রতিমন্ত্রী জানান, যুব প্রশিক্ষণকে সময়োপযোগী করতে বর্তমানে চালু থাকা ৮৩টি ট্রেড পর্যালোচনা করা হচ্ছে। যেসব কোর্স এখন আর যুগের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়, সেগুলো বাদ দিয়ে নতুন প্রশিক্ষণ চালু করা হবে।ফ্রিল্যান্সিং, মোবাইল সার্ভিসিং, কেয়ার গিভিং ও তৃতীয় ভাষা শেখানোর মতো আধুনিক প্রশিক্ষণ উপজেলা পর্যায় পর্যন্ত সম্প্রসারণের কাজ চলছে বলেও জানান তিনি।

পাহাড়ের শিক্ষার্থীদের আধুনিক শিক্ষার সুযোগ নিশ্চিতের কথা মীর হেলালের

প্রশিক্ষণ নেওয়া যুবদের কর্মসংস্থানের সঙ্গে যুক্ত করতে কেন্দ্রীয় ডাটাবেজ তৈরির কাজও চলছে। এই ডাটাবেজে প্রশিক্ষণপ্রাপ্তদের দক্ষতা ও কর্মসংস্থানের তথ্য সংরক্ষণ করা হবে।দুর্নীতির বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির কথাও তুলে ধরেন প্রতিমন্ত্রী। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্ব পালনে শৃঙ্খলা নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন তিনি।কর্মশালায় যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক মো. মোতাহার হোসেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আলোচনার মাধ্যমে সংবিধানে অন্তর্ভুক্তিমূলক সংশোধনের কথা স্বরাষ্ট্রমন্ত্রীর
ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
১৫ আগস্ট ২০২৬
Trulli

সময়ের চাহিদায় যুব প্রশিক্ষণে আসছে নতুন কোর্স