সর্বশেষ

‘৩১ দফা দিয়েছিল বিএনপি, বাস্তবায়ন হচ্ছে ৩২ দফা’

অনলাইন ডেস্ক

বিএনপি প্রতিশ্রুতি দিলে তা বাস্তবায়ন করে—এমন দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, দলটি ৩১ দফা দিয়েছিল, কিন্তু বাস্তবায়নের ক্ষেত্রে ৩২ দফা পর্যন্ত এগিয়েছে।

শনিবার (১৫ আগস্ট) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীদের অবসর সুবিধা এবং কল্যাণ ট্রাস্টের অর্থ ইএফটি ও আইবিএস প্লাস প্লাস পদ্ধতিতে দেওয়ার কার্যক্রম তুলে ধরা হয়।

শিক্ষকদের অবসরকালীন সুবিধার প্রসঙ্গ তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শিক্ষক কল্যাণ ট্রাস্টের পাশাপাশি অবসর সুবিধা হিসেবে অনেকে পাঁচ থেকে সাত লাখ টাকা পর্যন্ত পাবেন। ডিজিটাল পদ্ধতিতে এসব অর্থ সরাসরি ব্যাংক হিসাবে পৌঁছে যাবে এবং এ জন্য কোনো উৎকোচ দিতে হবে না।

সাবেক এমপির বাসা থেকে গ্রেপ্তার ১৫ ছাত্রলীগ নেতাকর্মী রিমান্ডে

সরকারের বিভিন্ন উদ্যোগের কথা উল্লেখ করে তিনি বলেন, ১৮০ দিনের কার্যক্রম নিয়ে প্রশ্ন তোলা হলেও সরকারের বাস্তবায়িত কর্মসূচিগুলোই তার জবাব।বিনামূল্যে শিক্ষার্থীদের স্কুলড্রেস দেওয়ার কর্মসূচিকেও তিনি সরকারের অতিরিক্ত অর্জন হিসেবে উল্লেখ করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কৃষকদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করা হয়েছে। একই সঙ্গে দরিদ্র মা-বোনদের জন্য ফ্যামিলি কার্ড চালুর কথাও তুলে ধরেন তিনি। আর্থিক সক্ষমতার সঙ্গে সমন্বয় করে আগামী চার থেকে পাঁচ বছরের মধ্যে সব মা-বোনের কাছে এই কার্ড পৌঁছে দেওয়ার লক্ষ্য রয়েছে বলে জানান।তাঁর মতে, এই কর্মসূচির অর্থ দরিদ্র মানুষের হাতে গেলে তা বাজারে ব্যয় হবে। এর ফলে অর্থের প্রবাহ বাড়বে, বিভিন্ন শিল্পে চাহিদা তৈরি হবে এবং কর্মসংস্থানের সুযোগও বাড়তে পারে।

দরিদ্র মানুষের আর্থিক সক্ষমতা বাড়ানো ছাড়া দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয় বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী। সরকারের বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পর্যায়ক্রমে দেশের সব নাগরিককে প্রয়োজনীয় সুবিধার আওতায় আনার কথাও জানান তিনি।

নতুন গণভোট নিয়ে সরকারের কাছে জামায়াত নেতার তিন প্রশ্ন

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
১৫ আগস্ট ২০২৬
Trulli

‘৩১ দফা দিয়েছিল বিএনপি, বাস্তবায়ন হচ্ছে ৩২ দফা’