সর্বশেষ

মালদ্বীপের সেই ম্যাচের ঘটনায় আল-আমিনকে ১৫ ম্যাচ নিষিদ্ধ করল ফিফা

অনলাইন ডেস্ক

মালদ্বীপে অনুষ্ঠিত চার জাতির ফুটবল টুর্নামেন্টে সংঘটিত সংঘর্ষের ঘটনায় বাংলাদেশ জাতীয় দলের ফুটবলার আল-আমিনকে ১৫ ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে ফিফা। তবে ফিফার এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার সুযোগ রয়েছে তার।

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এখনো আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কোনো বক্তব্য দেয়নি। তবে বাফুফের একটি সূত্র জানিয়েছে, কয়েক দিন আগেই ১৫ ম্যাচ নিষেধাজ্ঞার চিঠি ফেডারেশনের কাছে পৌঁছেছে।

মালদ্বীপের ৭৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত ‘ডায়মন্ড জুবিলি ফুটবল টুর্নামেন্টে’ গত ৭ জুন রাতে স্বাগতিকদের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ অলিম্পিক দল। গুরুত্বপূর্ণ ম্যাচটি ১-১ গোলে শেষ হলেও ম্যাচের শেষ দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

এমএলএসে সর্বকনিষ্ঠ মাসসেরা কাভান সুলিভান

যোগ করা সময়ে বাংলাদেশের পিয়াস আহমেদের সঙ্গে বল দখলের লড়াইয়ে মালদ্বীপের হাসান ইনাজ পড়ে গেলে রেফারি মালদ্বীপের পক্ষে ফ্রি-কিক দেন। সিদ্ধান্তটি নিয়ে বাংলাদেশের খেলোয়াড়দের মধ্যে উত্তেজনা তৈরি হয়। প্রতিবাদ করতে গিয়ে প্রথমে লাল কার্ড দেখেন মিরাজুল ইসলাম। পরে আল-আমিনও লাল কার্ড পান।

লাল কার্ড দেখার পর উত্তেজিত আল-আমিন রেফারিকে ধাক্কা দেন। এরপর মাঠে দুই দলের খেলোয়াড়দের মধ্যে হাতাহাতি শুরু হয়। একপর্যায়ে মালদ্বীপের ইব্রাহিম নাসির ও বাংলাদেশের মনজুরুর রহমানের মধ্যকার বাদানুবাদও বড় ধরনের সংঘর্ষে রূপ নেয়।

মাঠের উত্তেজনা গ্যালারিতেও ছড়িয়ে পড়ে। পরে দুই দলের কোচিং স্টাফ ও কর্মকর্তাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। সেই ঘটনারই শাস্তি হিসেবে এবার ১৫ ম্যাচ নিষেধাজ্ঞার মুখে পড়লেন আল-আমিন।

অস্ট্রেলিয়াকে ৪-২ গোলে হারাল ব্রাজিল

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
১৮ আগস্ট ২০২৬
Trulli

মালদ্বীপের সেই ম্যাচের ঘটনায় আল-আমিনকে ১৫ ম্যাচ নিষিদ্ধ করল ফিফা