সর্বশেষ

নতুন দায়িত্বে বিএনপির চার স্থায়ী কমিটি সদস্যের অঙ্গীকার, ইশতেহার বাস্তবায়নে জোর

অনলাইন ডেস্ক

বিএনপির নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বকে আরও শক্তিশালী করার প্রত্যয় জানিয়েছেন দলটির নতুন চার স্থায়ী কমিটির সদস্য।মঙ্গলবার রাজধানীর জিয়া উদ্যানে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তারা নিজেদের অবস্থান তুলে ধরেন।

নতুন স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রিজভী বলেন, বিএনপির রাজনৈতিক দর্শন ও আদর্শ সামনে রেখে সরকার দেশ পরিচালনা ও উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেবে।আমান উল্লাহ আমান বলেন, তারেক রহমান ও জনগণের সম্মিলিত প্রচেষ্টায় দেশের মানুষের ভোটাধিকার ফিরে এসেছে এবং দেশ ফ্যাসিবাদমুক্ত হয়েছে।

বিএনপির এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগ আসন শূন্য ঘোষণা

ফরহাদ হালিম ডোনার বলেন, জিয়াউর রহমান অল্প সময়ে যেসব কাজ করেছিলেন, তার ছেলে তারেক রহমান আরও দ্রুতগতিতে দেশকে এগিয়ে নিচ্ছেন।অন্যদিকে ইসমাইল জবিউল্লাহ বলেন, বিএনপি দীর্ঘদিনের রাজনৈতিক ঐতিহ্য বহন করছে। নতুন দায়িত্ব সফলভাবে পালনের জন্য তারা কাজ করবেন।এর আগে চার নেতা জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানান। পরে দলীয় নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়ন ও দেশের উন্নয়নে নিজেদের দায়িত্ব পালনের অঙ্গীকার করেন।

ফুটপাত দখলমুক্ত করার পাশাপাশি ক্ষুদ্র ব্যবসায়ীদের বিকল্প কর্মসংস্থান নিশ্চিত করার দাবি: বিরোধীদলীয় নেতার
ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
১৮ আগস্ট ২০২৬
Trulli

নতুন দায়িত্বে বিএনপির চার স্থায়ী কমিটি সদস্যের অঙ্গীকার, ইশতেহার বাস্তবায়নে জোর