সর্বশেষ

ফখরুলের কান্নায় ভারী বিএনপির সংসদীয় সভা, এমপিদের ঐক্যের বার্তা তারেকের

অনলাইন ডেস্ক

রাষ্ট্রপতি নির্বাচনের আগে বিএনপির সংসদীয় দলের বৈঠক পরিণত হয় আবেগঘন এক আয়োজনে। বিদায়ী বক্তব্য দিতে গিয়ে দলের সদ্য সাবেক মহাসচিব ও রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর কয়েকবার কান্নায় ভেঙে পড়েন। একই সঙ্গে তিনি দলীয় সংসদ সদস্যদের কাছে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট প্রার্থনা করেন।বুধবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত এ বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। প্রায় দেড় ঘণ্টার বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচন ছাড়াও দলীয় ঐক্য এবং আসন্ন স্থানীয় সরকার নির্বাচন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।

নিজের বক্তব্যে ফখরুল তার রাজনৈতিক জীবনে দলের প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়া ও প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের অবদানের কথা স্মরণ করেন। দলের চেয়ারম্যান তারেক রহমানের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।দলের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনের কথা তুলে ধরে ফখরুল বলেন, দায়িত্ব পালনকালে কোনো ভুল বা অনিচ্ছাকৃত আচরণে কেউ কষ্ট পেয়ে থাকলে তিনি ক্ষমাপ্রার্থী। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং দলের কাছ থেকে পাওয়া সম্মান রক্ষার অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেন তিনি।

আখতারুজ্জামানকে নেতা মানতে ‘নারাজ’ জামায়াত

রাষ্ট্রপতি নির্বাচিত হলে বঙ্গভবনে যেতে হবে উল্লেখ করে সহকর্মীদের সান্নিধ্যের অভাব অনুভব করবেন বলেও জানান ফখরুল। এরপরই তিনি দলীয় সংসদ সদস্যদের কাছে ভোট ও দোয়া চান।পরে বক্তব্যে তারেক রহমান ফখরুলের রাজনৈতিক ভূমিকার প্রশংসা করেন। দলের কঠিন সময়ে ফখরুল সাহসের সঙ্গে নেতৃত্ব দিয়েছেন উল্লেখ করে তিনি সংসদ সদস্যদের ঐক্যবদ্ধভাবে তাকে ভোট দেওয়ার আহ্বান জানান।একই সঙ্গে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে দলীয় এমপিদের সতর্ক করেন তারেক। দলীয় প্রতীক ছাড়া নির্বাচন হওয়ায় এবার পরিস্থিতি কঠিন হতে পারে বলে মন্তব্য করেন তিনি। স্থানীয় পর্যায়ে সংসদ সদস্য ও নেতাকর্মীদের মধ্যে তৈরি হওয়া দূরত্ব দ্রুত কমানোর নির্দেশ দেন।

দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে কোনো সংসদ সদস্য যাতে বিদ্রোহী প্রার্থীকে সহযোগিতা না করেন, সে বিষয়েও সতর্ক করেন তিনি। স্থানীয়ভাবে গ্রহণযোগ্য ও যোগ্য ব্যক্তিদের প্রার্থী করে নির্বাচনে জয়ী করার ওপর জোর দেন বিএনপির চেয়ারম্যান।বৈঠকের শুরুতে চিফ হুইপ নুরুল ইসলাম মনি রাষ্ট্রপতি নির্বাচনের ভোট দেওয়ার নিয়ম সংসদ সদস্যদের সামনে তুলে ধরেন। তিনি জানান, মির্জা ফখরুল নিজেও রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেবেন এবং নির্বাচিত হলে আইন অনুযায়ী তার ঠাকুরগাঁও-৩ আসনটি শূন্য হবে।

বিএনপির এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগ আসন শূন্য ঘোষণা

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
১৯ আগস্ট ২০২৬
Trulli

ফখরুলের কান্নায় ভারী বিএনপির সংসদীয় সভা, এমপিদের ঐক্যের বার্তা তারেকের