মামদানির প্রথম বছরেই বিশ্বের সেরা শহর নিউইয়র্ক

অনলাইন ডেস্ক

অক্সফোর্ড ইকোনমিকসের ২০২৬ সালের গ্লোবাল সিটিজ ইনডেক্সে বিশ্বের শীর্ষ শহরের স্বীকৃতি পেয়েছে নিউইয়র্ক।লন্ডন ও প্যারিসের মতো বড় শহরকে পেছনে ফেলে তালিকার প্রথম স্থান দখল করেছে যুক্তরাষ্ট্রের এই শহর।বিশ্বের বড় শহরগুলোর মূল্যায়নে অর্থনীতি, মানবসম্পদ, জীবনমান, পরিবেশ ও সুশাসন—এই পাঁচটি বিষয়কে বিবেচনায় নেওয়া হয়েছে।

সব সূচক মিলিয়ে নিউইয়র্কের সামগ্রিক স্কোর ১০০। অর্থনৈতিক সক্ষমতার দিক থেকে শহরটি সর্বোচ্চ স্কোর পেয়েছে। মানবসম্পদ, জীবনমান, পরিবেশ ও সুশাসনেও শহরটি শক্ত অবস্থানে রয়েছে।

সীমাপুরীতে পাঁচতলা ভবন ধস, ধ্বংসস্তূপে আটকে থাকার আশঙ্কা

র‌্যাংকিংয়ে নিউইয়র্কের পর রয়েছে লন্ডন ও প্যারিস। শীর্ষ পাঁচে আরও রয়েছে যুক্তরাষ্ট্রের সিয়াটল ও সান ফ্রান্সিসকো।প্রতিবেদন অনুযায়ী, নিউইয়র্কের দীর্ঘদিনের অর্থনৈতিক শক্তি, কর্মসংস্থানের সুযোগ এবং মানবসম্পদ শহরটির অবস্থানকে এগিয়ে রেখেছে।

২০২৬ সালের ১ জানুয়ারি নিউইয়র্ক সিটির ১১২তম মেয়র হিসেবে দায়িত্ব নেন জোহরান মামদানি। তার মেয়াদের প্রথম বছরেই শহরটি বিশ্বের সেরা শহরের তালিকায় শীর্ষে উঠে এসেছে।তবে এই র‌্যাংকিং কোনো নির্দিষ্ট মেয়রের পারফরম্যান্সের ওপর ভিত্তি করে তৈরি হয়নি। শহরের দীর্ঘমেয়াদি অর্থনৈতিক ও সামাজিক সক্ষমতাই এখানে মূল বিবেচনা।

তেঁতুলিয়া থেকে টেকনাফ, ৩৬ দিনের ‘মার্চ ফর ইনসাফ’ ঘোষণা ইনকিলাব মঞ্চের

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
০৭ অক্টোবর ২০২৬
Trulli

মামদানির প্রথম বছরেই বিশ্বের সেরা শহর নিউইয়র্ক