সর্বশেষ

নারায়ণগন্জের রূপগঞ্জে আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

মোঃ মনির হোসেন (নারায়ণগঞ্জ)

নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জে নিষিদ্ধ আওয়ামীলীগের পরিকল্পিত নৈরাজ্য ও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মুড়াপাড়া ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।৭অক্টোবর বুধবার মঠেরঘাট ও উপজেলা পরিষদ চত্বর এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ সময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান স্লোগানে উপজেলার প্রধান সড়ক সমূহ প্রদক্ষিণ করেন।

আয়োজিত মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক আমিনুল ইসলাম প্রিন্স, অ্যাডভোকেট আবুল কালাম আজাদ (জাকির), মুড়াপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুর হোসেন মন্জু, মুড়াপাড়া ইউনিয়ন যুবদলের সভাপতি কামাল হোসেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম মাসুম, মুড়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক ভিপি তারিকুল ইসলাম তারেক, মুড়াপাড়া ইউনিয়ন জিয়া পরিষদের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া, স্বেচ্ছাসেবক দল নেতা সোহেল রানা, আলী হোসেন, পলাশ ফারুক, আবুল আজাদ, দুলাল মিয়া প্রমুখ।

বাউফলে ধুলিয়া স্কুল এন্ড কলেজে শিক্ষক ও এডহক কমিটিতে অনিয়ম দূর্নীতির অভিযোগ

সভায় বক্তারা বলেন, সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ পরিকল্পিত ভাবে সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। ‘স্বৈরাচার’ শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেলেও বিদেশে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন এবং বিভিন্নভাবে ষড়যন্ত্রের নির্দেশ দিচ্ছেন।

সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা কোনো ধরনের নৈরাজ্য ও স্বরযন্ত্র করার চেষ্টা করলে তাদের কোনো ছাড় দেওয়া হবে না।

মহিপুরে ৫১ পিস ইয়াবাসহ সাবেক ছাত্রদল নেতা গ্রেপ্তার, সহযোগীদের গ্রেপ্তারের দাবি

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
০৭ অক্টোবর ২০২৬
Trulli

নারায়ণগন্জের রূপগঞ্জে আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ