সর্বশেষ

বিএনপির সঙ্গে জামায়াতের দূরত্ব নয় বরং সু-সম্পর্ক রয়েছে

অনলাইন ডেস্ক

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো ধরণের দূরত্ব নেই বরং সু-সম্পর্ক রয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের।

শনিবার (১১ জানুয়ারি) সকালে শাহরাস্তির ঐতিহ্যবাহী কালিবাড়ি মাঠে ও বিকেলে হাজীগঞ্জ মডেল সরকারি পাইলট হাই স্কুল এন্ড কলেজ মাঠে এই উপজেলার পৃথক আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আগামী দিনের রাজনীতি হবে ইতিবাচক এবং সকল দলেই ইতিবাচক হবেন এটা আমরা আশা করি। সুতরাং বিএনপি যে ঐক্যের কথা বলেছেন এবং জামায়াতের সঙ্গে তাদের কোনো বিরোধ নেই, আমি মনে করি উনারা এটি সঠিক কথা বলেছেন।

জুলাই সনদকে অস্বীকার করে বিএনপি জাতির সঙ্গে গাদ্দারি করছে

জামায়াতে ইসলামীর নায়েবে আমির বলেন, এখন যারা রাজনীতি করছে অর্থাৎ ইসলামীসহ অন্যান্য দল তাদের সকলের সঙ্গে আমরা সু-সম্পর্ক বজায় রাখার চেষ্টা করছি। যোগাযোগ রক্ষা করছি এবং এই ধারাকে এগিয়ে নিয়ে যাব। পিআর পদ্ধতিতে নির্বাচন বৈষম্য দূর করতে পারবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, পিআর পদ্ধতি হচ্ছে আমরা এখন যে পদ্ধতির নির্বাচনে অংশগ্রহণ করছি তার চাইতে তুলনামূলক ভালো হিসেবে আমরা মনে করি। বিশ্বের প্রায় ৬২ এর অধিক দেশে এই পদ্ধতিতে নির্বাচন হচ্ছে এবং এই পদ্ধতি আমরা সফল হিসেবে দেখেছি। এই পদ্ধতির নির্বাচনের বৈশিষ্ট্য হচ্ছে প্রত্যেকটি মানুষের মতকে তুলে ধরার সুযোগ রয়েছে।

তিনি আরও বলেন, আমরা দেখেছি ৫০ হাজার ভোট পেয়ে নির্বাচিত ব্যক্তির কাছে ৪৯ হাজার ভোটার পাওয়া ব্যক্তির মূল্য থাকে না। কারণ ওই ফলাফল তখন শূন্য হয়ে যায়। পিআর পদ্ধতিতে সারাদেশে যে ভোট পায় সে ভোটের হার নির্ধারণ করে প্রতিনিধিত্ব আসে। ডা. তাহের বলেন, পিআর পদ্ধতিতে যে দলের ভোটের হার বেশি থাকবে, তাদের প্রতিনিধিত্ব বেশি আসবে। একই সঙ্গে আরেক প্রশ্ন আসছে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের ইস্যু। সেটাও সকলে ঐকমত্য হলে বিবেচনায় আনা যেতে পারে। শেখ হাসিনার সমালোচনা করে তিনি বলেন, ইতিহাস পুনরাবৃত্তি ঘটে, ইতিহাস কোনো জালেমকে ক্ষমা করে না, ফ্যাসিবাদ ফিরে আসে না। আমরা পদত্যাগ চেয়েছি আর আল্লাহ দেশ ত্যাগ করিয়েছেন।

যুক্তরাষ্ট্র বাংলাদেশের পরীক্ষিত বন্ধু রাষ্ট্র: জামায়াত আমির

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
১১ জানুয়ারি ২০২৫
Trulli

বিএনপির সঙ্গে জামায়াতের দূরত্ব নয় বরং সু-সম্পর্ক রয়েছে