সর্বশেষ

বঙ্গভবনে শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল

অনলাইন ডেস্ক

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে রাষ্ট্রপতি হিসেবে তাকে শপথ পাঠ করানো হয়।

সন্ধ্যা ৭টা ৩৭ মিনিটে মির্জা ফখরুলকে রাষ্ট্রপতির শপথ পড়ান জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল। এর মধ্য দিয়ে দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে তার আনুষ্ঠানিক দায়িত্ব শুরু হলো।

শপথ অনুষ্ঠান শুরু হয় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে। রাষ্ট্রপতির আদেশক্রমে পুরো অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।

ঢাকা দক্ষিণ, গাজীপুর ও রংপুরে ৫ হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্প

এর কয়েক মিনিট আগে, সন্ধ্যা ৭টা ৮ মিনিটের দিকে মির্জা ফখরুলের গাড়িবহর বঙ্গভবনে প্রবেশ করে। পরে নির্ধারিত সময়ে তিনি দরবার হলে গিয়ে শপথ অনুষ্ঠানে অংশ নেন।

রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান, মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সামরিক ও বেসামরিক কর্মকর্তা, বিচারপতি, কূটনীতিকসহ রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বঙ্গভবন সূত্রে জানা গেছে, রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে ১ হাজার ২০০-এর বেশি অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছিল।

আমলাতন্ত্রকে আরও জনমুখী করা হচ্ছে: ডেপুটি স্পিকার

এর আগে জাতীয় সংসদে অনুষ্ঠিত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে জয়ী হয়ে রাষ্ট্রপতি নির্বাচিত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শপথের মধ্য দিয়ে তিনি এখন আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে দায়িত্ব পালন শুরু করলেন।

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২১ আগস্ট ২০২৬
Trulli

বঙ্গভবনে শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল